Sunday, June 28, 2026

ত্রিপুরা পুলিশ ও তৃণমূল, দুই পক্ষই অনড়, রাস্তায় ধরণায় কুণাল, সুস্মিতা, সুবলরা

Date:

Share post:

অনড় ত্রিপুরার ‘বিজেপি পুলিশ’। অনড় তৃণমূল কংগ্রেস নেতৃত্বও। ত্রিপুরা পুলিশ আগরতলার রবীন্দ্রভবন চত্বরে সভা করতে দিতে রাজি নয়। তৃণমূলও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সরিয়ে আস্তাবল মাঠে নিয়ে যেতে রাজি নয়। নিট ফল, আগরতলার রবীন্দ্রভবন চত্বরে ব্যাপক উত্তেজনা। রাস্তাতেই ধরনায় বসে পড়েছেন কুণাল ঘোষ, সুবল ভৌমিক, সুস্মিতা দেব, আশিসলাল সিং, জয়া দত্ত, সুদীপ রাহারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় আসা পুলিশ আধিকারিকরা কথা বলছেন ত্রিপুরা পুলিশ কর্তাদের সঙ্গে। পুলিশ অনড়। তারা বলছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সভা সরাতে হবে। আর কুণাল ঘোষ, সুস্মিতা দেব সুবল ভৌমিকরা বলছেন, সভা এখানেই হবে।

স্বেচ্ছ্বাচারিতা অনেক হয়েছে। এবার বন্ধ হওয়া দরকার। রাস্তায় অবস্থানে বসছি। প্রয়োজনে সারা রাত বসে থাকব। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হবে না। ফলে রবিবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে চরম উত্তেজনা। র‍্যাফ, কমব্যাট ফোর্স নামানো হয়েছে। রাতের অন্ধকারে তবে কি পুলিশি ‘হামলা’ নেমে আসবে? আপাতত টানটান উত্তেজনার মাঝে অপেক্ষা।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...