Friday, June 26, 2026

বিস্ফোরক তথাগত : যতদিন যাচ্ছে কৈলাশের উপর ঘৃণা বাড়ছে

Date:

Share post:

তথাগত রায় মানেই বিস্ফোরণ। কিছুদিন আগেই সারমেয়র মুখের সঙ্গে কৈলাশ বিজয়বর্গীর মুখ দিয়ে ট্যুইট করেছিলেন। বিতর্ক বেড়েছিল। আর রবিবার সরাসরি বললেন, যতদিন যাচ্ছে কৈলাশের উপর আমার ঘৃণা বাড়ছে। ওর কথা যত কম বলা যায়, ততই ভাল।

রবিবার, সেন্ট্রাল এভিনিউয়ের পার্টি অফিসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেখানে সংগঠন থেকে শুরু করে দিল্লির সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্য সভাপতি কালীপুজোর আগেই নতুন রাজ্য কমিটি ঘোষণা করবেন। তার আগে বসেছিলেন রাজ্যের সভাপতির সঙ্গে বৈঠকে। একটি সূত্র থেকে জানা গিয়েছে দলের বেশ কিছু নেতার আচার-আচরণ নিয়ে খোলাখুলি কথা হয় তথাগত-সুকান্তর। সেখানে যেমন অর্থকরী বিষয় রয়েছে, তেমনি চারিত্রিক নানা ত্রুটি বিচ্যুতির কথাও আসে। পরে প্রকাশ্যে তথাগত বলেন, আমি যা বলার বলেছি। কৈলাশ সম্বন্ধে যত কম বলা যায়, তত ভাল। প্রতিদিন ওর উপর ঘৃণা বাড়ছে। আমি যতদূর জানি ওকে আর বাংলার কোনও দায়িত্ব দেওয়া হবে না। ওকে অন্য কোনও রাজ্যের দায়িত্ব দেওয়া হবে কিনা সে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছে। তথাগতর এই আক্রমণ নিয়ে দলেই নানা মত। কেউ বলছেন, ওনার কথার কোনও গুরুত্ব নেই। এক মহিলা নেত্রী নাম প্রকাশ্যে না আনার নিশ্চয়তা পেয়ে বলেছেন, যা যা বলেছেন, ঠিক কথা। একজন নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। তিনি মুখ দেখান কী করে? বিজেপি ক্রমশ নোংরা পার্টিতে পরিণত হচ্ছে। বিজেপির অন্দরমহলের প্রবল কলহের সুর শোনা যাচ্ছে বাইরে থেকেই।

আরও পড়ুন:বৈদ্যবাটীতে নিয়ন্ত্রণ হারিয়ে রেল গেট ভেঙে ঢুকল গাড়ি

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...