Friday, June 26, 2026

ডিসেম্বরেই ত্রিপুরায় আসবেন নেত্রী, জানিয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, আগরতলা : আগরতলার মঞ্চ থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ত্রিপুরায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কটাক্ষ আর আক্রমণে এদিন শানিত ছিলেন অভিষেক। বলেন, বিপ্লব দেব সরকারের শেষের শুরু হয়ে গিয়েছে। এখান থেকে সভা সরিয়ে আস্তাবলের মাঠে সভা করতে বলা হয়েছিল। কারণ কী? এখানে নাকি করোনা সংক্রমণের সম্ভাবনা আছে। আর আস্তাবলের মাঠে নেই? ওটা করোনা ফ্রি জায়গা? আমি পুলিশকে বলছি, এবার ওই আস্তাবলের মাঠেই সভা হবে। ওখানেই আমাদের নেত্রী মঞ্চে উঠবেন। শুধু তাই নয়, কালীপুজো, ভাইফোঁটা পেরতে দিন, আমি নভেম্বর মাসে অন্তত দুই থেকে তিনবার আসব। আর ১৩ মাস পর বিধানসভা ভোটের আগে এখানে ঘর ভাড়া নিয়ে থাকব। দেখি আমাদের হারানোর কতো ক্ষমতা রয়েছে বিপ্লব দেবের। এই সরকারের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। মানুষই শেষ রায় দেবেন।

আরও পড়ুন:বিস্ফোরক তথাগত : যতদিন যাচ্ছে কৈলাশের উপর ঘৃণা বাড়ছে

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...