Wednesday, May 6, 2026

সন্দেশখালির মিথ্যাচারের জবাবে BJP-র মুখোশ খোলা মহুয়াকে জেতান, বার্তা অভিষেকের

Date:

Share post:

বাংলার মানুষকে কলুষিত করতে গিয়ে বাংলার মানুষকে ছোট করেছি বিজেপি। সন্দেশখালি নিয়ে বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে আসার পরে গোটা দেশে বাংলার সম্মান ফিরিয়ে আনার লড়াই শুরু করেছে তৃণমূল। বাংলার মহিলাদের সম্ভ্রম টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া থেকে আটকাতে তাই কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রকে জেতানো কতটা প্রয়োজন বোঝালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্মরণ করিয়ে দেন কীভাবে পাঁচ বছর দিল্লিতে লড়াই করেছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। তাঁর মুখ বন্ধ করতে বিনা প্রমাণে তাঁকে সংসদ থেকে অনৈতিকভাবে সরিয়েছে বিজেপি। এবার তাঁর উল্টোদিকে এমন একজন প্রতিপক্ষকে দাঁড় করিয়েছে বিজেপি যিনি সাধারণ মানুষের সুখ দুঃখের থেকে অনেক দূরে। ‘লড়াকু’ মহুয়া মৈত্রের সঙ্গে ‘হাতের পুতুল’ বিজেপি প্রার্থীর পার্থক্য কালীগঞ্জের জনসভা থেকে তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোটারদের তিনটি অনুরোধ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থীর নাম না করে তিনি তিনটি প্রশ্ন করার অনুরোধ করেন। বিজেপির নেত্রী যখন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছেন তখন কী প্রতিক্রিয়া দেবেন বিজেপি প্রার্থী। সেই সঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানীর অভিযোগ নিয়েও বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়া চান অভিষেক। সর্বোপরি সন্দেশখালি নিয়ে বিজেপির মিথ্যাচার নিয়ে বিজেপি প্রার্থী প্রতিক্রিয়া চাইতে গিয়ে অভিষেক বলেন, “সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন। প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কলুষিত, কলঙ্কিত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি। বাংলার মানুষকে ছোট করেছে। মহিলাদের দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা অভিযোগ করিয়েছে। তাঁদের সম্ভ্রম, তাঁদের ইজ্জত দু হাজার টাকার বিনিময়ে বিজেপির নেতারা বিক্রি করে দিয়েছেন দিল্লির কাছে। দু হাজার টাকা নাও আর মিথ্যে ধর্ষণের অভিযোগ করো।”

বাংলার সম্মান নিয়ে বিজেপি যে ছেলেখেলা করেছে বরাবর তৃণমূলই তার প্রতিবাদ করে এসেছে। গত পাঁচ বছরে বিজেপির স্বরূপ প্রকাশ্যে এনেছিলেন মহুয়া মৈত্র। তাই এবারে আর সংসদে মহুয়া মৈত্রকে কিছুতেই চান না বিজেপি নেতারা। তাই নির্বাচন ঘোযণার আগে আর পরে দুবার প্রধানমন্ত্রী নিজে এসে কৃষ্ণনগরে প্রচার করেছেন। মহুয়া মৈত্রর বিরোধিতায় বিজেপি কীভাবে সরব তার ব্যাখ্যায় অভিষেক বলেন, “মহুয়া মৈত্র পাঁচ বছর যে ভাবে সংসদে আপনাদের দাবি দাওয়া, এলাকার সার্বিক উন্নয়ন এবং মোদি সরকারের চেহারাটা প্রকাশ্যে এনেছে। মুখোশটা খুলে দিয়ে তাঁদের নগ্ন রূপ প্রকাশ্যে এনেছে এদের গায়ে জ্বালা ধরেছে। তাই যে করে হোক তৃণমূলের প্রার্থীকে জিততে দেওয়া যাবে না।”

বিজেপির দ্বিচারিতার স্বরূপ খুলে দিতে মহুয়া মৈত্রকে কৃষ্ণনগরে প্রয়োজন বলে দাবি করে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের তুলনা টেনে আনেন অভিষেক। তিনি বলেন, “প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছেন কৃষ্ণনগরে কোনও লোক তাঁকে চেনে না। তিনি নিজের পরিচয় দেন রাজমাতা হিসাবে। প্রধানমন্ত্রী ইডি, সিবিআই-রাজের সঙ্গে গরিব খেঁদাও রাজে বিশ্বাসী। তাঁরা যদি জেতে মানুষের যন্ত্রণা, শোষণ আরও বাড়বে, গরীবের উপর অত্যাচার আরও বাড়বে।” সেই সঙ্গে বিজেপি প্রার্থী অমূতা রায়কে কটাক্ষ করে তিনি আরও বলেন, “যারা মানুষের দুঃখে একদিনের জন্য এসে দাঁড়ায়নি, আজ মুখে স্নো পাউডার মেখে প্রার্থী যাচ্ছে বিজেপির হয়ে ভোট চাইতে। পাঁচ বছর কোথায় ছিলেন আপনি? মানুষের যখন দুঃখ, যখন একশো দিনের টাকা পায়নি, একবার গিয়ে খোঁজ নিয়েছিলেন বাড়িতে দুমুঠো ভাত আছে কি না।” বাংলার নিপীড়নের কারণ রাজ পরিবারের শোষণের সঙ্গে বিজেপির শোষণ-বঞ্চনার তুলনা করে বিজেপিকে পরাস্ত করার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...