Wednesday, March 18, 2026

মালদহের মা জহুরার পুজোয় একাকার হয়ে যায় ভারত-বাংলাদেশ সীমান্ত

Date:

Share post:

মালদহের প্রায় ৩০০ বছর পুরনো ঐতিহ্যবাহী মা জহুরার আরাধনায় এখন ব্যস্ত ভারত-বাংলাদেশ সীমান্তের জহুরাতলা । এ ছাড়াও মালদা জেলার সর্বস্তরের, সর্ব ধর্মের মানুষজন।

সময়টা ছিল, ১০৮৩ বঙ্গাব্দ। প্রায় ৩০০ বছর আগের কথা। ঘন জঙ্গলের মধ্যে আমবাগানে ঘেরা ছোট্ট একটা সুন্দর গ্রাম, পাশ দিয়ে বয়ে চলা স্রোতস্বিনী মহানন্দা নদী।

ঠিক এই গ্রামেই প্রথম শক্তি দেবীর আরাধনা শুরু করেন, মিথিলার দরিদ্র ব্রাহ্মণ ছল্ব তেওয়ারি।

প্রচলিত আছে, তিনি এই দুর্গম জহরা তলা গ্রামে পুজো করার জন্য একদিন স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নে পাওয়া নির্দেশমতো প্রথমে মাটির মন্দির গড়ে শুরু হয়েছিল দেবীর আরাধনা।

এখানে মাতৃরূপ প্রথাগত মা কালীর মত নয়। স্বপ্নে পাওয়া প্রাচীন রীতি মেনে এখানে মা পূজিতা হন মুখোশ রুপী চন্ডী রূপে। তেওয়ারি পরিবারের সদস্যরাই বংশানুক্রমে এই পুজো করে আসছেন।

১২১৩ সালে এখানে স্থায়ী মন্দির গড়ে ওঠে। তারপর দীর্ঘ সময়ে বিবর্তিত হয়েছে মন্দিরের রূপ। কিন্তু এখনো বদলায়নি মন্দির কে ঘিরে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ। এখনো রয়েছে চারিদিকে ঘন সবুজ। আমবাগান আর বটগাছের শান্ত ঘন ছায়ায় অবস্থিত এই মন্দির। মন্দির প্রাঙ্গণে দাঁড়ালেই বিভিন্ন ধরনের পাখির ডাকে মন উদাস হয়ে যায়। অদ্ভুত এক শান্তি গ্রাস করে গোটা শরীর জুড়ে।

হয়তো তারি টানে এখনো প্রতিবছর এখানে ছুটে আসেন হাজার হাজার মানুষ। মালদা তো বটেই, পশ্চিমবঙ্গ, ভারত বর্ষ ছাড়াও প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু মানুষ হাজির হন এই মন্দিরে থাকা মায়ের টানে।

মালদা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে এই জহুরা কালী মন্দির। সীমান্ত ঘেষা এই মন্দিরে জহুরা চন্ডী মুখাই এখনো এখানকার আরাধ্য।

ইতিহাসবিদরা জানান, এই জহুরা চন্ডী মুখার সঙ্গে বালুচিস্তানের মরুতীর্থ হিংলাজ মায়ের অনেকটা মিল রয়েছে।

মাসের প্রতি শনি ও মঙ্গলবার এই মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হলেও সারাবছরই মায়ের নিত্য পূজা হয় এখানে।

বৈশাখ মাসে অনুষ্ঠিত হয় বিশেষ পুজো, প্রায় একমাস ব্যাপী থাকে মেলা।

এহেন ঐতিহাসিক মন্দিরে কালী পূজা উপলক্ষে সেজে উঠছে নতুন উদ্যমে। প্রতি বছরের ন্যায় এ বছরও দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসবেন মায়ের টানে এমনই আশা মন্দিরের সেবায়িত দের।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...