Saturday, April 4, 2026

কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বিসর্জনের সময়সীমা বেধে দিল রাজ্য সরকার

Date:

Share post:

কয়েক দিন পরেই  কালীপুজো। দুর্গাপুজোর মতো কালীপুজোর প্রতিমা বিসর্জনের সময়সীমাও বেধে দিল রাজ্য সরকার।বৃহস্পতিবার কালীপুজোর পরেই ১৩ অক্টোবর জগদ্ধাত্রী পুজো। সেই পুজোরও প্রতিমা বিসর্জনের সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- কোভিড বিধি মেনে আজ থেকে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন

এরই পাশাপাশি, পুজোর সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য জুড়ে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ-প্রশাসনকে। শনিবার এই সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। কী বলা হয়েছে সেই নির্দেশিকায়?
শনিবারের নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৫ থেকে ৭ নভেম্বরের মধ্যে কালীপুজোর প্রতিমা বিসর্জন করতে হবে। জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে ১৪ ও ১৫ নভেম্বরের মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। আলোর উৎসবে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষ জোর দেওয় হয়েছে। এমনকি বিভেদকামী শক্তি-সহ জঙ্গিগোষ্ঠীর ঝুঁকি এড়াতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসনকে। নিরাপত্তার প্রয়োজনে বড় বড় পুজো মণ্ডপে সিসিটিভি-র নজরদারি চালানোর পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র দফতর।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে স্থানীয় স্তরে কমিটি গঠন করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধনের করতে বলা হয়েছে। এ বিষয়ে জেলাশাসক এবং পুলিশ সুপাররা ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকও করতে পারেন বলে পরামর্শ দিয়েছে রাজ্য সরকার।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...