Friday, April 3, 2026

করোনাকালে শ্রীরামপুরের শ্মশান কালীপুজোয় বন্ধ অঞ্জলি-ভোগ

Date:

Share post:

দুইদিন পরেই রাজ্য জুড়ে পালিত হবে দীপাবলি, কালীপুজো। বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কালীমন্দিরের অনেকের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস যেমন শ্রীরামপুরের শ্মশান কালী মন্দির। আজ থেকে আনুমানিক 172 বছর আগে শ্রীরামপুরের বল্লভপুর শ্মশান ঘাটের পাশে শ্মশান কালীপুজো শুরু করেন পণ্ডিত আদিত্যনাথ ভট্টাচার্য (Adityanath Bhattacharya)।তারপর থেকে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বহু ঘটনার সাক্ষী থেকেছে শ্রীরামপুর। তারই মাঝে মা শ্মশান কালীর আরাধনা হয়ে আসছে যুগ যুগ ধরে। এ বিষয়ে বলতে গিয়ে বল্লভপুর শ্মশানকালী অছি পরিষদের সম্পাদক প্রদীপ চট্টোপাধ্যায় জানালেন, কালীপুজো উপলক্ষ্যে প্রতি বছর পশ্চিমবঙ্গের দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা। শুধুমাত্র কালীপুজোর দিন নয়, একানে নিত্য পুজো হয়। গত দু’বছর ধরে ভক্তদের জন্য করোনাকালে ভোগ-অঞ্জলি বন্ধ।

 

তবে, ভার্চুয়ালি অঞ্জলির ব্যবস্থা করা হয়েছে। পুজো কমিটির সম্পাদক প্রকাশ চক্রবর্তী জানান, “প্রশাসনের নির্দেশ মেনে সম্পূর্ণ করোনা বিধি বজায় রেখে গত দু’বছর ধরে আমাদের পুজোর আয়োজন করছি। প্রতিমা দর্শন করার আগে তিনটে ব্যারিকেড আমরা রাখছি। দশজন করে ভক্তকে আমরা ব্যারিকেডের মধ্যে প্রবেশ করব। সেখান থেকে দর্শন করে করতে পারবেন ভক্তরা।”

 

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...