Thursday, June 25, 2026

এক ধাক্কায় ২৬৬ টাকা বাড়লো LPG সিলিন্ডারের দাম, লাগামছাড়া পেট্রোল-ডিজেলও

Date:

Share post:

কমার লক্ষণ নেই, বরং উত্তরোত্তর বেড়েই চলেছে পেট্রোল-ডিজেল(petrol diesel) ও গ্যাসের(LPG cylinder) দাম। মূল্যবৃদ্ধির অতীতের সব রেকর্ড ভেঙে সোমবার বাণিজ্যিক সিলিন্ডারের জন্য এলপিজির দাম এক ধাক্কায় বাড়ল ২৬৬ টাকা। সোমবার থেকেই কার্যকর করা হচ্ছে নতুন এই বর্ধিত দাম। পাশাপাশি, ফের দাম বাড়লো পেট্রোল-ডিজেলের।

জানা গিয়েছে, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম পূর্বে ছিল ১৭৩৪ টাকা। সোমবার থেকে এর দাম করা হয়েছে ২০০০.৫০ টাকা। মুম্বাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল ১,৬৮৩ টাকা। তবে বর্তমানে এর দাম এখন ১,৯৫০ টাকা। কলকাতা এবং চেন্নাইতে, একটি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন হবে যথাক্রমে ২,০৭৩.৫০ টাকা এবং ২,১৩৩ টাকা। যদিও আশার কথা এটাই যে পেট্রোলিয়াম সংস্থাগুলি দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায়নি। তবে শুধু গ্যাস নয় লাগামছাড়া পেট্রোল-ডিজেলের দামও।

আরও পড়ুন:হুমকির জেরে বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে ফেললেন সব্যসাচী

লাগাতার ৬ দিন পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার ফের ৩৫ পয়সা করে দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। সোমবার রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ৬৯ পয়সা, ডিজেল কিনতে হচ্ছে ৯৮ টাকা ৪২ পয়সা প্রতি লিটারে। কলকাতায় ১ লিটার পেট্রলের দাম ১১০ টাকা ১৫ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ১০১ টাকা ৫৬ পয়সা। রবিবার যা ছিল যথাক্রমে ১০৯ টাকা ৭৯ পয়সা এবং ১০১ টাকা ১৯ পয়সা।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...