Friday, April 3, 2026

ইতালির লিগে ১৫০ গোলের মাইল ফলক ছুঁলেন ইব্রা

Date:

Share post:

বয়স চল্লিশের কোঠা ছুঁয়েছে। কিন্তু তাতে কী! এই বয়সেও নিয়মিত গোল করছেন জ্লাটান ইব্রাহিমোভিচ। শুধু তাই নয়, নতুন নতুন নজিরও গড়ছেন! রবিবার রাতে এএস রোমার বিরুদ্ধে দুরন্ত গোল করার সঙ্গে সঙ্গে ইতালীয় লিগে ১৫০তম গোল করার নজির গড়েছেন ইব্রা।

শুধু তাই নয়, ক্লাব ফুটবলে তাঁর এটি ৪০০তম গোল। ম্যাচটাও তাঁর দল এসি মিলান ২-১ ব্যবধানে জিতে নিয়েছে। ম্যাচের ২৫ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। এমনকি, ম্যাচের ৫৭ মিনিটে একটি পেনাল্টিও আদায় করে নেন তিনি। যা থেকে এসি মিলানের দ্বিতীয় গোলটি করেন ফ্র্যাঙ্ক কেসি। ম্যাচের একেবারে শেষ সময়ে রোমার হয়ে ব্যবধান কমান স্টেফান এল শারাওয়ে। এর আগেই ৬৬ মিনিটে লাল কার্ড দেখেছিলেন এসি মিলানের ডিফেন্ডার থিও হার্নান্ডেজ। ফলে ম্যাচের বাকি সময় তাদের ১০ জনে খেলতে হয়েছে।

আরও পড়ুন- অ্যাঞ্জিওপ্লাস্টি হল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের, কেমন আছেন তিনি?

এদিকে, ইব্রাহিমোভিচের নজির গড়ার দিনে কপাল পুড়ল হোসে মোরিনহোর। এই ম্যাচের আগে ঘরের মাঠে রোমার কোচ হিসেবে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিলেন মোরিনহো। কিন্তু রবিবার রাতে অপরাজিত তকমা হারালেন রোমার পর্তুগিজ কোচ।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...