Friday, June 26, 2026

নির্ঘন্ট ঘোষণা ২০২২-এর মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের, দ্বাদশের পরীক্ষা হবে পড়ুয়াদের নিজেদের স্কুলেই

Date:

Share post:

নির্ঘন্ট ঘোষণা করা হল ২০২২-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার। আগামী বছর মাধ্যমিক শুরু হবে ৭ মার্চ থেকে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল থেকে। করোনা পরিস্থিতির কারণে এই প্রথম নিজের স্কুলেই পরীক্ষা দেবেন উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা। তবে মাধ্যমিকের পড়ুয়ারা সেই সুযোগ পাবেন না।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২২-এর মাধ্যমিক পরীক্ষা হবে বেলা ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত। ডিসেম্বরে হতে পারে টেস্ট।

মাধ্যমিক পরীক্ষার সময়সূচি:-
৭ মার্চ প্রথম ভাষা বাংলা
৮ মার্চ দ্বিতীয় ভাষার ইংরেজি
৯ মার্চ ভূগোল
১১ মার্চ ইতিহাস
১২ মার্চ জীবনবিজ্ঞান
১৪ মার্চ অঙ্ক
১৫ মার্চ ভৌতবিজ্ঞান
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা

পাশাপাশি উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। এবার একাদশ ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলবে ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত। উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।

আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ পর্যন্ত। একই দিনে একাদশের পরীক্ষা হবে বেলা ২টো থেকে বিকেল ৫টা ১৫ পর্যন্ত।

আরও পড়ুন: নির্বাচন লড়তে আমি প্রস্তুত, তবে সিদ্ধান্ত মমতা দিদি নেবেন: বললেন লিয়েন্ডার পেজ

উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে ২ এপ্রিল, ৪ এপ্রিল, ৫ এপ্রিল, ৬ এপ্রিল, ৮ এপ্রিল, ৯ এপ্রিল, ১১ এপ্রিল, ১৩ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৮ এপ্রিল, ২০ এপ্রিল পরীক্ষা হবে। প্রায় ৬ হাজার ৭২৩টি স্কুল রয়েছে। এবার নিজের স্কুলেই পরীক্ষা দেবেন উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এবার তিন গুণ পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বেড়েছে।

প্র্যাক্টিকাল পরীক্ষাগুলি স্কুলগুলিই পরিচালনা করবে। প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য সংসদ থেকে কোনও আলাদা প্রশ্ন পাঠানো হবে না।  সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন সংসদ সভাপতি।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...