Tuesday, June 23, 2026

জ্বালানির দাম বাড়ছে, ফলে বাড়ছে উত্তরবঙ্গ সফরের খরচও

Date:

Share post:

প্রতিনিয়ত জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পর্যটকদের জঙ্গলে ঢোকার জন্য এবার থেকে গুনতে হবে বাড়তি গাড়ি ভাড়া । পেট্রোলের দাম বৃদ্ধির জন্যই ওই ভাড়া বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। সোমবারই নতুন জিপসি ভাড়ার তালিকা মূর্তি, লাটাগুড়ি ও চালসা টিকিট কাউন্টারে লাগিয়ে দেওয়া হয়েছে।

নতুন ভাড়া অনুযায়ী এখন মূর্তি টিকিট কাউন্টার থেকে চন্দ্রচূড়, নজর মিনার যাওয়ার জন্য জিপসি ভাড়া পড়বে ১০৯০ টাকা। আগে ছিল ৯৯০ টাকা। চাপরামারি নজর মিনারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটে পড়বে ১২৭০ টাকা, আগে ছিল ১১১০ টাকা। চাপরামারী নজর মিনারের চতুর্থ শিফটে পড়বে ১৪৯০ টাকা। আগে ছিল ১২৯০ টাকা। যাত্রাপ্রসাদ নজর মিনার যাওয়ার জন্য দিতে হবে ১২৫০ টাকা। আগে ছিল ১১৫০ টাকা। তবে চালসা থেকে চন্দ্রচুর নজর মিনার যাওয়ার আগের ভাড়াই বহাল থাকছে।

লাটাগুড়ি টিকিট কাউন্টার থেকে যাত্রাপ্রসাদ নজরমিনার ও মেদলা নজরমিনার যাওয়ার জন্য দিতে হবে ১৩৩০ টাকা। আগে ছিল ১২৩০ টাকা। চাপরামারীর প্রথম তিনটি শিফটে পড়বে ১৪৮০ টাকা। আগে ছিল ১৩২০ টাকা। চতুর্থ শিফটে পড়বে ১৭০০ টাকা। আগে ছিল ১৫০০ টাকা। চন্দ্রচুর যাওয়ার জন্য পড়বে ১৩৭০। আগে ছিল ১২৩০ টাকা। লাটাগুড়ি থেকে চুকচুকি যাওয়ার জন্য পড়বে ৯৬০ আগে ছিল ৮৭০ টাকা। আজ থেকে নতুন গাড়ি ভাড়া কার্যকর করা হবে বলে জানা যায়।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...