Friday, April 3, 2026

পড়ুয়াদের জন্য আসছে ‘ভাষা সঙ্গম’ অ্যাপ, শেখা যাবে ভারতের ২২ টি আঞ্চলিক ভাষা

Date:

Share post:

খেলার ছলে পড়ুয়াদের(students) ভাষা শিক্ষা দিতে অভিনব উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার(central government)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের(education ministry) তরফে আনা হলো ‘ভাষা সঙ্গম'(Bhasha Sangam) নামের একটি অ্যাপ। যার মাধ্যমে দেশের ২২টি আঞ্চলিক ভাষা শিখতে পারবে পড়ুয়ারা। বর্তমানে এই ২২টি ভাষা ১০০ টি করে শব্দ অ্যাপটি থেকে শেখা যাবে। যেমন বাংলায় ‘কেমন আছো’, গুজরাটিতে ‘কেম ছো’ ইত্যাদি। এর পাশাপাশি অ্যাপটি থেকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কেও জ্ঞান লাভ করতে পারবে দেশের পড়ুয়ারা।

কেন্দ্রে তরফে জানা গেছে, দেশের ভাষা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে পড়ুয়াদের ধারণা বাড়াতে ক্যুইজের আয়োজন করা হয়েছে অ্যাপটিতে। যেখানে থাকবে ১০ হাজার প্রশ্ন। বর্তমানে ইংরেজি ও হিন্দিতে এই ক্যুইজ অ্যাপ চালু করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে বাংলা সহ অন্যান্য ১২ ভাষাতেও খেলা যাবে ক্যুইজ। সোমবার অভিনব এই অ্যাপের সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, দেশের নানান ভাষা শেখার এই উদ্যোগ দীক্ষা ও ই-পাঠশালা নামের ওয়েব পোর্টালেও পাওয়া যাবে। পড়ুয়ারা এইসকল অ্যাপ ও পোর্টালের মাধ্যমে দেশের নানা ভাষা সেখানকার ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। এই উদ্যোগ জাতীয় শিক্ষানীতি কার্যকরের ক্ষেত্রেও কাজে লাগবে।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...