Friday, June 26, 2026

উৎসবের সময় ভোট চাইনি আমরা, গোহারা হেরে সাফাই দিলীপ ঘোষের

Date:

Share post:

সন্ত্রাসের আবহে ভোট হয়েছে রাজ্যে। ভয়ে মানুষ ভোট দিতে পারেননি। চার কেন্দ্রে বিজেপির শোচনীয় হারের সাফাই এভাবেই দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন, এই উৎসবের সময় ভোট চাইনি আমরা।

রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচনে কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে শাসকদল। আর কার্যত হোয়াইটওয়াশ হয়ে গিয়েছে বিজেপি (BJP)। শাসকদলের জয় ছিল প্রত্যাশিত। তবে, ফল প্রকাশের পর থেকে একটি বিষয় স্পষ্ট তা হল, ২০২১-এ বিধানসভা নির্বাচনের পরে বঙ্গে একেবারেই ফিকে হয়ে গিয়েছে গেরুয়া রং। বাংলায় যে গেরুয়া ঝড়ের আশা করেছিলেন বিজেপি নেতৃত্ব তা কার্যত ধুয়ে মুছে সাফ। এমনকী, যে দুটি কেন্দ্রে গত নির্বাচনে বিজেপি জিতেছিল সেখানেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল (TMC) প্রার্থীরা।

অথচ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, ভয় দেখিয়ে বিজেপিকে প্রচার করতে দেওয়া হয়নি একাধিক কেন্দ্রে। সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস।যদিও বাস্তবে দেখা যাচ্ছে, ৪ কেন্দ্রের উপনির্বাচনে ৩ কেন্দ্রে বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়েছে।

যদিও দিলীপ ঘোষ বলেছেন, এরপর ভোট হলে স্রেফ একটি দলই প্রার্থী দেবে, বাকিরা কেউ পারবে না। দিনহাটায় অত্যন্ত সন্ত্রস্ত আবহে ভোট হয়েছে।   আগামী দিনে রাজ্যে কোনও গণতান্ত্রিক পরিবেশ থাকবে না। ১০০ শতাংশ ভোটই পাবে তৃণমূল।”

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...