Thursday, June 25, 2026

আগামী তিন মাস ফুটবলের বাইরে থাকবেন আগুয়েরো, রাখা হবে পর্যবেক্ষণে, জানাল বার্সা

Date:

Share post:

আগামী তিন মাস ফুটবলের বাইরে থাকবেন সার্জিও আগুয়েরো (sergio aguero)। এবং শুধু তাই নয়, সেই সময় পর্যবেক্ষণে রাখা হবে বার্সেলোনার ( Barcelona) এই তারকা ফুটবলারকে। মঙ্গলবার এমনটাই জানান হল এফসি বার্সেলোনার পক্ষ থেকে।

গত শনিবার ল-লিগায় আলাভেসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হঠাৎই বুকে ব্যাথা অনুভব করেন এফসি বার্সিলোনার ফরোয়ার্ড সের্জিও আগুয়েরো। এরপর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এবং সেখানে তাকে ভর্তি করা হয়।

এদিন এফসি বার্সিলোনার তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিশিষ্ট ডাক্তার জোসে ব্রুগাডার কাছে ডায়গনোস্টিক ও থেরাপেউটিক প্রক্রিয়ার মধ্যে থাকবে আগুয়েরো। আর এর জেরে আগামী তিন মাস তিনি ফুটবলের বাইরে থাকবেন এবং সেই সময় তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

আরও পড়ুন:অবসর ভেঙে ফের মাঠে নামছেন যুবরাজ, নিজেই জানালেন সেকথা

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...