Thursday, June 25, 2026

ফের বিস্ফোরণ: বিজেপির কোন্দল বাড়ালেন তথাগত

Date:

Share post:

বাংলায় বিধানসভা ভোটে দলের ভরাডুবি এবং একের পর এক হেভিওয়েট নেতার বিজেপি (Bjp) ছেড়ে তৃণমূলে যাওয়া নিয়ে রাজ্য বিজেপির নেতাদের আগেই আক্রমণ করেছিলেন দলের বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Ray)। রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajiv Benarjee) দলবদলের পরে ফের বিস্ফোরক তিনি। টুইটে সরাসরি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কাঠগড়ায় তোলেন তথাগত।

নিজের টুইটার হ্যান্ডেলে বর্ষীয়ান বিজেপি নেতা লেখেন,
“দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।“

আরও পড়ুন- ‘মন্নত’-এর সামনে অনুরাগীদের ভিড়, কিন্তু জন্মদিনে বারান্দায় এলেন না শাহরুখ

এরসঙ্গেই দিলীপ ঘোষের একটি ছবি পোস্ট করেন তথাগত। যেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলছেন, “নির্বাচনের আগে অনেক দালাল ঢুকে গিয়েছে।… সবাইকে বাদ দেব।“ এই পোস্ট দিয়ে নাম না করে কার্যত দিলীপকেই নিশানা করেছেন বিজেপি নেতা। দিলীপ ঘোষই তখন দলবদলের অনুঘটক হিসেবে কাজ করেছিলেন। আর তাতে আদি বিজেপি নেতা-কর্মীরা অসন্তুষ্ট হয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু ফের এখন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন অনেকে। সেই ঘটনাকেই সামনে রেখে দিলীপ ঘোষকে নিশানা করেন তথাগত। এতে বিজেপির অন্দরের কোন্দল আরও বাড়বে বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...