Tuesday, June 23, 2026

তাপমাত্রার পারদ নামছেই, শীত আসতে আর দেরি নেই

Date:

Share post:

মঙ্গলবার সকালে আরো কিছুটা নামল তাপমাত্রার পারদ (Temperature decreases) ।  সোমবার রাতে তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি । মঙ্গলবার সকালে তা আরও কিছুটা কমেছে। আর থেকে থেকে উত্তুরে হিমেল হাওয়া পরিবেশকে আরো শীতল করে তুলছে। সেই সঙ্গে এই মুহূর্তে আকাশও মেঘমুক্ত রয়েছে। ফলে নভেম্বরের শুরুতেই রাজ্যে মনোরম একটি শীত শীত ভাব রয়েছে। যদিও পুরোপুরি জাঁকিয়ে শীত পড়তে এখনো দেরি আছে। এই পারদ পতনকে শীতের আগমন বলছে না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) ।

হাওয়া অফিসের মতে এটা ঋতু পরিবর্তন । উত্তুরে হাওয়া ঢুকছে। বেশ কয়েক বছর ধরে শরৎ এবং শীতের মাঝে হেমন্ত হারিয়ে গিয়েছিল। এবছর ঋতুচক্রে হেমন্ত ফিরে এসেছে । হেমন্তের শেষে আসবে শীত । তাই শীত জাঁকিয়ে বসতে এখনো কিছুটা দেরি আছে। যদিও আবহবিদদের একাংশের অনুমান, প্রশান্ত মহাসাগরের জলের উষ্ণতা কম থাকায় (লা নিনা) এ বার শীত একটু তাড়াতাড়ি থিতু হতে পারে। উত্তর ভারতের একাংশে জাঁকিয়ে ঠান্ডাও পড়তে পারে। কিন্তু তা হলেও বঙ্গে এখনই শীত আসছে না বলেই মনে করছেন তাঁরা।

 

হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে গোটা রাজ্যে চলতি সপ্তাহ জুড়ে হালকা শীতের আমেজ (Winter season) থাকবে। শুধু মহানগর নয়,তাপমাত্রার এই পারদ পতন অব্যাহত মহানগর সংলগ্ন জেলা গুলি এবং এবং দক্ষিণের জেলাগুলিতেও। ইতিমধ্যেই তাপমাত্রার পতনের জেরে দক্ষিণবঙ্গের শ্রীনিকেতন ছুঁয়ে ফেলেছে উত্তরবঙ্গের শিলিগুড়িকে। ভ্রমণপিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার জন্য এই সময়টা আদর্শ বলা যেতেই পারে । পাশাপাশি চলতি সপ্তাহেই কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটা । সেইসঙ্গে মনোরম পরিবেশ। সব মিলিয়ে উৎসবমুখর বাঙালির জন্য এই সময়টা আদর্শ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...