Friday, April 3, 2026

বামেদের ভোটের খরায় ‘শান্তিজল’ শান্তিপুর

Date:

Share post:

চারে চারে জোড়া ফুল। হোয়াইট ওয়াশ বিজেপি (Bjp)। তবে মঙ্গলবার 4 কেন্দ্রের উপনির্বাচনের নির্বাচনের ফলে উল্লেখযোগ্য হল বামেদের ফল। বিশেষ করে শান্তিপুর (Shantipur)। তাদের ইদানিংকালের ভোটের খরায় শান্তির দিয়েছে শান্তিপুর। তার সঙ্গে আশা জাগিয়েছে খড়দহও (Khardah)।

চার মাস আগে ১৬ হাজার ভোটে হারা আসন প্রায় ৬৫ হাজার ভোটে জেতেন তৃণমূল (Tmc) প্রার্থী ব্রজকিশোর গোস্বামী (Brajakishor Goswami)। অর্থাৎ ৮০ হাজারেরও বেশি ভোটের পরিবর্তন। এরপরই পরেই নজরকাড়া হল বামেদের ঘুরে দাঁড়ানো। কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া বামেরা এই কেন্দ্রে প্রায় 15% ভোট বাড়িয়েছে। তৃতীয় হলেও সিপিআইএম (Cpim) প্রার্থীর সঙ্গে বিজেপির ব্যবধান মাত্র আট হাজারেরও মতো। বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আইএসএফ-র সঙ্গে জোট করে বামেরা। কিন্তু সেই সংযুক্ত মোর্চার প্রার্থী ১০ হাজার ভোটও পায়নি। সেখানে এবার সিপিআইএমের ভোট এসেছে প্রায় ৪০ হাজারে। বাম প্রার্থী সৌমেন মাহাত ভোট পেয়েছেন 19.57 শতাংশ। উপনির্বাচনে সিপিআইএম প্রায় 15 শতাংশ ভোট বাড়িয়েছে। একুশে নির্বাচনে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পেয়েছিলেন 49.94 শতাংশ ভোট। এবার বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস পেয়েছেন 23.22 শতাংশ ভোট. অর্থাৎ বিজেপির ভোট কমেছে 27 শতাংশ। আর পাটিগণিতের নিয়মেই দেখা যাচ্ছে সেই ভোট গিয়েছে বামেদের বাক্সে। শান্তিপুরে অবশ্য প্রার্থী দিয়েছিল কংগ্রেসও। তারা সেই তিন হাজারের কোঠাতেই আটকে রয়েছে।

শান্তিপুরে একসময়ে বামেদের প্রভাব ছিল যথেষ্ট। এই আসনটি আরসিপিআই-কে ছাড়ত বামফ্রন্ট। বিধায়ক বিমলানন্দ মুখোপাধ্যায় বাম সরকারে মন্ত্রীও ছিলেন। কিন্তু ইদানিং ভাগ ভোট গ্রামে যাচ্ছে বলে অভিযোগ ওঠে। শান্তিপুরে সেই খেলাটা আবার ঘুরে গিয়েছে বলে মত রাজনৈতিক মহল।

আরও পড়ুন:এই প্রথমবার ভক্তিগীতি গাইলেন জিৎ গঙ্গোপাধ্যায়

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...