Saturday, April 4, 2026

এই প্রথমবার ভক্তিগীতি গাইলেন জিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

এই প্রথমবার রুপোলি পর্দার গান ছেড়ে ভক্তিগীতি গাইলেন সঙ্গীত পরিচালক এবং গায়ক জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)। শুধুমাত্র শ্যামাসঙ্গীত ছাড়া এখনও পর্যন্ত অনেক রকমের গান গেয়েছেন জিৎ। শ্যামাসঙ্গীত না গাওয়ায় তাঁর মায়ের আক্ষেপ ছিল।

জিত বলেন, তাঁর মা তাঁকে  নির্দেশ দেন,”এক ঘণ্টার মধ্যে গান চাই।” সময় নষ্ট না করে তিনি এবং চন্দ্রাণী গঙ্গোপাধ্যায় (Chandrani Ganguly) বসে পড়েন। চন্দ্রাণীর লেখা, তাঁর সুর। ব্যাস গান তৈরি। শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে ‘তারা তুই’ গান। প্রদীপ, ফুলের রঙ্গোলি, তারা মায়ের চিত্রপট, মাটির দেওয়ালে আলপনা— পুরোদস্তুর রামপ্রসাদী আবহ গানের ভিডিয়ো জুড়ে। জিত জানিয়েছেন, এটিই তাঁর প্রথম মিউজিক ভিডিয়ো। নিজের মায়ের পাশাপাশি জিৎ ধন্যবাদ জানিয়েছেন এসভিএফ (SVF) প্রযোজনা সংস্থাকেও।

আরও পড়ুন: বৃষ্টির ভয় নেই, শীত -শীত আমেজে কাটবে কালীপুজো, পূর্বাভাস হাওয়া অফিসের

ভাইব্রেশন স্টুডিয়োতে গানের রেকর্ডিং হয়েছে। লাল ধুতি-পাঞ্জাবি, কপালে লাল সিঁদুরের তিলক পরে তাঁকে দেখা গিয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...