Saturday, June 13, 2026

উপনির্বাচনে গো-হারা, তথাগতর পর এবার সৌমিত্র-জয়ের নিশানায় বিজেপি নেতৃত্ব

Date:

Share post:

রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচনে ভরাডুবির পর বিজেপির অন্দরে প্রবল কোন্দল। একের পর এক নেতা বেসুরো। মুখরক্ষা করতে যখন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যরা যখন সন্ত্রাসকে হাতিয়ার করার চেষ্টা করছেন, তখন গো-হারা হারের পিছনে দলীয় নেতৃত্বকেই কাঠগড়ায় তুলছেন বিষ্ণুপুরের সাংসদ তথা যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, বিজেপির জাতীয় কমিটির নেতা জয় বন্দ্যোপাধ্যায়রা।

শান্তিপুর, খড়দহ, গোসাবা ও দিনহাটায় মুখ থুবড়ে পরার পর বিস্ফোরক সৌমিত্র খাঁ। সৌমিত্রর দাবি, দলীয় নেতৃত্বে কারও সঙ্গে কারও মিল নেই। একজন নেতার সঙ্গে অন্যজনের মিল নেই। তার প্রতিফলন ঘটছে নিচুতলাতেও। বাংলা থেকে দলের চারজন কেন্দ্রীয় মন্ত্রীকেও নিশানা করেছেন বিষ্ণুপুরের সাংসদ। তাঁর কথায়, “কেন্দ্রীয় মন্ত্রীরা রাস্তায় নামেন না। মানুষ কোনও আশা দেখতে পাচ্ছেন না।” এদিকে, রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পের প্রভাব যে নির্বাচনের ফলাফলেও পড়ছে তা এদিন স্বীকার করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন:কালীপুজোয় রঘু ডাকাতের হানা, বড় পর্দায় ফের দেব-ধ্রুব জুটি

দীর্ঘদিন থেকে রাজ্য নেতৃত্বর উপর অনাস্থা দেখছেন বিজেপিরের নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের কথায়। রাজ্য নেতৃত্বকে খোঁচা মেরে জয় বলেন, “বিজেপি তলিয়ে যাচ্ছে। ডুবে যাওয়া সিপিএমও দাঁড়িয়ে যাচ্ছে। বিভেদের রাজনীতি ও প্রচার যতদিন না বন্ধ করবে দল ততদিন কিছু হবে না। বাংলার মানুষ প্রগতি উন্নয়ন চায়। বিভেদের প্রচার মানুষ বোঝে না।”

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...