Monday, April 6, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বাঁ পায়ের পেশিতে সমস্যা হওয়ার কারণেই আফগানিস্তান ম‍্যাচে ছিলেন না বরুণ চক্রবর্তী। তবে চোট গুরুতর নয়। দ্রুতই সুস্থ হয়ে উঠছেন বরুণ জানাল বিসিসিআই।

২) আফগানিস্তানের বিরুদ্ধে  জয়কে ছোট করে দেখছেন না ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পর মেনে নিলেন, প্রথম দু’টি ম্যাচে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গলদ ছিল। কী ভাবে অধিনায়কত্ব করতে হয়, সে ব্যাপারে যেন কোহলিকেই পরামর্শ দিলেন রোহিত।

৩) ভারতীয় দলে নতুন কোচ রাহুল দ্রাবিড় আশায় খুশি রোহিত শর্মা। রোহিত বলেন, ভারতীয় দলে অন্য রূপে ফেরার জন্য ওঁকে অনেক শুভেচ্ছা। ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।

৪) সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির অভিযান জয় দিয়ে শুরু করল বাংলা। বৃহস্পতিবার প্রথম ম্যাচে সাত উইকেটে হারিয়ে দিল ছত্তিসগঢ়কে। অর্ধশতরান করলেন অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়।

৫) আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি উইকেট পেয়ে তৃপ্ত রবিচন্দ্রন অশ্বিন। এদিন একহাত নিয়েছেন সেই সব সমালোচকদের। যাঁরা তাঁর বিশ্বকাপের দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুনকেমন যাবে আজকের দিন

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...