Saturday, June 13, 2026

সবুজ-মেরুন পতাকায় ঢেকে দেওয়া হল সুব্রত মুখোপাধ‍্যায়ের মরদেহ, স্মৃতিচারণ বাবলুর

Date:

Share post:

মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের( subrata mukherjee) মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা ময়দান। গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা। সুব্রত মুখোপাধ‍্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মোহনবাগান ( Mohunbagan) ক্লাবের। এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে রবীন্দ্রসদনে শ্রদ্ধা জানানো হয় সুব্রত মুখোপাধ‍্যায়কে।  ক্লাবের পতাকা অর্ধনমিত করে রাখা হয়।

এদিন প্রয়াত সুব্রত মুখোপাধ‍্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদনে যান ক্লাব সচিব সৃঞ্জয় বোস, অর্থসচিব দেবাশিস দত্ত এবং সত‍্যজিৎ চট্টোপাধ‍্যায়। সেখানে সবুজ-মেরুন পতাকায় ঢেকে দেওয়া হয় সুব্রত মুখোপাধ‍্যায়ের মরদেহ।

এদিকে সুব্রত মুখোপাধ‍্যায়র মৃত্যুতে শোক জ্ঞাপন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য্যের। এদিন শেষ শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করে ময়দানের বাবলুদা বলেন,”আমাকে মোহনবাগানে সই তো সুব্রতদা করিয়েছিলেন। খারাপ ও ভাল সময়ে পাশে ছিলেন। এমন একটা মানুষ চলে যাবেন ভাবনার বাইরে। খুব খারাপ লাগছে। এত অনুপ্রেরণা কারও থেকে পাইনি। আমার খেলোয়াড়ি জীবন মানেই স্মৃতি। আমি ওনার বাড়ি যেতাম। দেখতে পারছিলাম না। খুব কষ্ট লাগছিল। ”

আরও পড়ুন:সৈয়দ মুস্তাক আলিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার, দুই রানে হারাল ক্রুনাল পান্ডিয়ার দলকে

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...