Saturday, June 27, 2026

সৈয়দ মুস্তাক আলিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার, দুই রানে হারাল ক্রুনাল পান্ডিয়ার দলকে

Date:

Share post:

সৈয়দ মুস্তাক আলি ( Sayad Mushtaq ali ) ট্রফিতে দ্বিতীয় ম‍্যাচেও জয় বাংলার (Bengal)। এদিন গ্রুপ পর্বে দারুণ শুরু করল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। ছত্তিশগড়কে হারানোর পর এদিন বরোদাকে হারিয়ে দুইয়ে দুই করল তারা। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ অবধি ২ রানে জিতল বাংলা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৪৬ রান করে বাংলা। শুরুটা ভালো করলেও, মিডল অর্ডারের ব্যর্থতায় সমস্যায় পড়েছিল তারা। ওপেনার অভিষেক দাস করেন ৩৫ রান। সুদীপ চট্টোপাধ্যায় করেন ১৩ রান। ঋদ্ধিমান সাহা করেন ৭ রান। শাহবাজ আহমেদের  করেন ৩৪ রান। ঋত্বিক রায় চৌধুরির করেন ২১ রান। বরোদার হয়ে তিন উইকেট নেন অতিত শেঠ। দুটি উউকেট নেন কার্তিক। একটি উইকেট নেন নিনাদ রাথভা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৪৪ রানে গুটিয়ে যায় বরোদা। বরোদার হয়ে লড়াই চালান অধিনায়ক ক্রনাল পান্ডিয়া।  ৫৭ রানে অপরাজিত ক্রনাল। ১৮ রান কেদার দেবধরের। ২১ রান ধ্রুব প‍্যাটেলের। দুই উইকেট নেন শাহবাজ আহমেদ। একটি করে উইকেট নেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, আকাশ দীপ এবং করণ লালের।

আরও পড়ুন:বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল আকাশ কুমারকে

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...