Saturday, April 4, 2026

“সুব্রত মুখার্জি অমর রহে”, বিধানসভায় শ্রদ্ধা রাজ্যপাল-স্পিকারের

Date:

Share post:

১৯৭১-এ প্রথম বালিগঞ্জের বিধায়ক হন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। মাঝে একবার বাদ দিলে ২০২১ পর্যন্ত রাজ্যের বিধায়ক-মন্ত্রী ছিলেন তিনি। বিধানসভা ছিল তাঁর রাজনীতির ক্রীড়াক্ষেত্র। রবীন্দ্রসদনে অগণিত মানুষের শ্রদ্ধা জানানোর পর ঘড়ির কাঁটায় দুটো বাজার সঙ্গে সঙ্গেই সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়।

সেখানে তখন উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Benarjee)-সহ মন্ত্রিসভার অনেক সদস্যই। ছিলেন শশী পাঁজা, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পার্থ চট্টোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়, তাপস রায়। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস দেহ নিয়ে গিয়েছিলেন। উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা-সহ কয়েকজন বিজেপি বিধায়ক। দেহ বিধানসভায় পৌঁছতেই শেষ শ্রদ্ধা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন রাজ্যপাল জগদীপ ধনকড়। এরপর একে একে মন্ত্রীরা শ্রদ্ধা জানান। মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। 25 মিনিট বিধানসভায় রাখা ছিল সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। তারপর সেখান থেকে মরদেহ নিয়ে শেষবারের মতো বালিগঞ্জের বাড়ির দিকে রওনা হয় শববাহী কনভয়।

মাল্যদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘‘রাজনীতিতে ওনার মতো ব্যক্তিত্বের নাম সব সময় উজ্জ্বল হয়ে থাকবে। সদর্থক চিন্তাভাবনার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন সুব্রত। তাঁর লড়াই শিক্ষনীয়।”

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “সুব্রতদার চলে যাওয়া পরিষদীয় গণতন্ত্রের পক্ষে অপূরণীয় ক্ষতি। তাঁর থেকে অনেক কিছু শিখেছি।” ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত মর্মাহত বলে জানান বিমান বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার রাজ্য সরকারি দফতরে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। সশরীরে আর কোনোদিন বিধানসভায় উপস্থিত হবেন না সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু সব দলের বিধায়কদের কাছেই চিরস্মরণীয় হয়ে থাকবেন চিরসবুজ সুব্রত। তাই তাঁর বিদায় বেলায় বিধানসভায় আওয়াজ উঠল “সুব্রত মুখার্জি অমর রহে, আমরা তোমায় ভুলব না।”

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...