Friday, June 26, 2026

কালীর বুকে পা তুলে দিয়ে পুজো করেন কালীশঙ্কর

Date:

Share post:

শক্তির আরাধনায় কালী পুজো করার রীতি প্রাচীন কাল থেকেই। কালী নিয়ে অনেক গল্প গাঁথা আছে, পুজোও হয় নানা ভাবে। তবে প্রচলিত প্রথার বাইরে গিয়ে পুজো করেন হুগলির কালীশঙ্কর সাঁতরা। তিনি কালীর বুকে পা তুলে দিয়ে পুজো করতে অভ্যস্ত। ভাঙা কাঁচের উপর নৃত্য করে মায়ের আরাধনা করেন তিনি। আরামবাগে এই পুজো দেখতে ভিড় জমান লক্ষাধিক ভক্ত।

হুগলির আরামবাগের রতনপুর গ্রামের বাসিন্দা কালীশঙ্কর অব্রাহ্মণ বাগদী। তাঁর পুজো করার পদ্ধতিও অভিনব। হুগলির আরামবাগের রতনপুর গ্রামে দীর্ঘদিন ধরে হয়ে আসছে বড় মা’র পুজো। গ্রামে স্থায়ী মন্দির রয়েছে। সেই মন্দিরেই থাকেন কালীশঙ্কর। মা কালীর সামনে কাঁচ ভেঙে সেই কাঁচের টুকরোর উপর নৃত্য করার পর মা কালির বুকে পা তুলে মায়ের আরাধনা শুরু করেন। কাচের টুকরোর ওপর দাঁড়িয়ে তিনি নাচতে নাচতে পুজো শুরু করেন। কাঁসর, ঘণ্টা, শঙ্খের আওয়াজে মন্দির চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে।
তবে পুজোর সময় তিনি শাস্ত্রীয় মন্ত্র পাঠ করেন না। নিজের বাঁধা গান, নিজের সুরে গেয়ে দেবীর পুজো করেন। অসংখ্য ভক্ত তা দেখতে মন্দির প্রাঙ্গনে ভিড় জমান। এই ভাবেই মা পুজো গ্রহন করেন বলে জানান কালীশঙ্কর। কেন তিনি এভাবে পুজো করেন? তার উত্তরে কালীশঙ্কর বলেন, ছোটোবেলায় কালীশঙ্কর ঠাকুর গড়তেন। সেই ঠাকুর তাঁর তুলনায় অনেক বড় হয়ে যেত বলে ঠাকুরের বুকের উপর পা দিয়ে উঠে ঠাকুর গড়া শেষ করতেন। নিজে পুজোও করতেন। এনিয়ে তাঁর পরিবার তাঁকে কথা শোনাতো, বারণ করত। কিন্তু কালীশঙ্কর তা শুনতেন না। তাঁর মতে, কালী ঠাকুর তাঁকে টানত, সেই টানেই এখনও পুজো করে চলেছেন তিনি।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...