Friday, April 3, 2026

কুকুর মরলে দিল্লির নেতাদের শোকবার্তা, অথচ ৬০০ কৃষকের মৃত্যুতেও নীরব: সত্যপাল

Date:

Share post:

কৃষক আন্দোলন(Farmer protest) ইস্যুতে ফের একবার দিল্লির বিজেপি সরকারকে আক্রমণ শানালেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক(Satyapal Malik)। স্পষ্ট ভাষায় বিজেপির(BJP) শীর্ষ নেতৃত্বকে আক্রমণ শানানোর পাশাপাশি তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা কৃষক আন্দোলনে ৬০০ জন কৃষক শহিদ হয়েছেন, অথচ লোকসভাতে একটি প্রস্তাবও পাস করা হয়নি। যেখানে কুকুর মরলেও দিল্লির নেতারা শোকপ্রস্তাব জারি করেন।

রবিবার জয়পুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল সত্যপাল মালিক। সেখানেই কৃষকদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “দেশে এত দীর্ঘ আন্দোলন আজ পর্যন্ত হয়নি। যে আন্দোলনের জেরে ৬০০ জন কৃষক শহিদ হয়েছেন। একটি কুকুর মারা গেলেও দিল্লির নেতাদের শোকপ্রস্তাব জারি করা হয়, কিন্তু ৬০০ কৃষকের মৃত্যুতে আজ পর্যন্ত লোকসভায় কোনও প্রস্তাব পাস করা হয়নি।”

আরও পড়ুন:করোনার বিরুদ্ধে লড়াই শেষ হয়নি, জগদ্ধাত্রীপুজোতেও সতর্ক থাকুন: চন্দ্রিমা

এখানেই না থেমে সত্যপাল মালিক আরও বলেন, “কৃষক ইস্যুতে আমি যখনই কিছু বলি তখনই বিষয়টি গুরুতর রূপ করে। আমার অনেক শুভাকাঙ্ক্ষী মনে করেন এবার হয়ত দিল্লি থেকে কোন ফোন আসবে আমার কাছে। ফেসবুকে অনেকে লেখেন, আপনার যদি এতই সমস্যা থাকে তাহলে ইস্তফা দিচ্ছেন না কেন? আমি তাদের বলব এই পদটা আপনার বাবা বানাননি। দিল্লির ২-৩ জন শীর্ষ ব্যক্তিত্ব আমাকে এই পদে বসিয়েছেন। আমার বক্তব্যে তারা যথেষ্ট বিব্রত হচ্ছেন সেটাও আমি জানি। যদিও তারা আমাকে সরাতে পারবে না। কিন্তু যেদিন তারা বলবে যে তাদের সমস্যা হচ্ছে ইস্তফা দিন, এক মিনিট সময় নেবো না।”

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...