Wednesday, June 24, 2026

অটুট বাঙালিয়ানা, তাঁতের শাড়ির টানে কাটোয়ায় নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

বহুদিন দেশছাড়া। কিন্তু এখনও অটুট বাঙালিয়ানা। তাই তাঁতের শাড়ির টানে কাটোয়ার প্রত্যন্ত গ্রাম আমডাঙায় আচমকাই হাজির নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। শাড়ি দেখতে নয়। কিনতে। হরিতলা তাঁতিপাড়ায় ভিভিআইপিকে দেখতে হাজির গোটা গ্রাম।

 

আরও পড়ুন:মমতাই প্রথম বুঝেছিলেন নোটবন্দির ভয়াবহ দিক: কালো দিনের বর্ষপূর্তিতে টুইট ডেরেকের

প্রত্যন্ত গ্রামে নোবেলজয়ী ঢোকার আগেই পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যায় গোটা গ্রাম। তারপরে ঢোকে অভিজিৎবাবুর কনভয়। তবে গাড়ি থেকে নামা ইস্তক অভিজিৎবাবুকে দেখে মনেই হয়নি, তিনি এমন ওজনদার মানুষ। পায়ে হেঁটে তাঁতিদের দরজায় দরজায় ঘুরলেন। কীভাবে তাঁত বোনা হচ্ছে, কীভাবে নকশা তোলা হচ্ছে, কীভাবে সুতো যন্ত্রে ফেলা হচ্ছে, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। সুতির জামদানি শাড়ি কেনেন বেশ কয়েকটা। গ্রামের তরফে তাঁতিদের হাতে তৈরি উত্তরীয় দিয়ে বরণ করা হয় দারিদ্র নিয়ে গবেষণায় সফল নোবেলজয়ীকে। তাঁতের শাড়ি দেখে বেজায় খুশি অভিজিৎবাবু বললেন, ‘‘এখানকার তাঁতবস্ত্রের কথা শোনার পর থেকেই একবার সবকিছু নিজের চোখে দেখার ইচ্ছে ছিল। সেই ইচ্ছে পূরণ হল। খুবই ভাল লাগল।’’ তাঁতশিল্পী গদাই দাস বলছিলেন, ‘‘অতবড় মানুষ, অথচ কোনও গুমর নেই। আমাদের সঙ্গে মাটিতে বসেই খাওয়াদাওয়া করলেন। প্রণাম করতে গেলাম। না নিয়ে বললেন, এখন আর ওসব নেই।’’ আমডাঙা গ্রামে এতবড় মাপের মানুষের পা পড়ায় আপ্লুত সংশ্লিষ্ট জগদানন্দপুর পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষাল বললেন, ‘‘ওঁর ছোঁয়ায় এখানকার তাঁত যদি আরও একটু বিস্তারলাভ করে তাহলে ভাল হয়।’’ এখানকার আমডাঙাই শুধু নয়, লাগোয়া পাঁচবেড়িয়া, মুস্থুলি, একডালা গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকাই তাঁতবোনা। এখানে তৈরি টাঙ্গাইল, জামদানির কদর ভিনদেশেও। তাতে বাড়তি মাত্রা জুড়ল নোবেলজয়ীর ঝটিকাসফর।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...