Wednesday, June 24, 2026

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু

Date:

Share post:

লাগাতার বৃষ্টিতে (Heavy rainfall) বিপর্যস্ত তামিলনাড়ু (Tamilnadu) । শনিবার থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে তামিলনাড়ু চেন্নাই -সহ বিভিন্ন এলাকায় । রবিবারও বৃষ্টি হয়েছে । আর তার জেরে প্লাবনের মুখে চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গালাপাট্টু, কাঞ্চিপুরম জেলা।

বৃষ্টির জেরে আগামী দুদিনের জন্য সমস্ত স্কুল এবং সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি সংস্থায় কর্মরতদের এই দুদিনের জন্য ওয়াক ফ্রম হোম পদ্ধতিতে কাজ চালাতে অনুরোধ করা হয়েছে। অনুরোধ করা হয়েছে। যদি তা সম্ভব না হয় তবে জরুরিকালীন ভিত্তিতে বেসরকারি সংস্থাকে ছুটি ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল সর্বত্র সর্বত্র ত্রাণ ও উদ্ধার লাগিয়েছে তামিলনাড়ুর সমস্ত উপকূলবর্তী এলাকায় পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ওদিকে শনিবার রাত থেকেই প্রবল বৃষ্টি হয়ে চলেছে। রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২১ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে । আবহওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ু উপকূলের জেলাগুলিতে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বৃষ্টির কারণ । মঙ্গলবার পর্যন্তএই ঘূর্ণাবর্তের জেরে তামিলনাড়ুর একাধিক জেলায় এই ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। এ ছাড়া চেম্বারামবক্কম জলাধার উপচে পড়ায় বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে। তাতেও প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...