Wednesday, June 24, 2026

সমস্যায় শোয়েব আখতার, তাঁর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির নোটিস পাঠাল পিটিভি

Date:

Share post:

সমস্যায় পড়লেন শোয়েব আখতার ( Shoai Akhtar)। পাকিস্তানের ( Pakistan) জাতীয় টেলিভিশন চ্যানেলর পক্ষ থেকে শোয়েবের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির নোটিস পাঠাল তারা।

গত মাসে একটি অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান ছেড়ে উঠে যান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।  তারপর পাকাপাকি ভাবে চ্যানেল থেকে ইস্তফা দেন। এটিকেই নিয়ম লঙ্ঘন বলছে পিটিভি। শুধু তাই নয়, এর জন্য তাদের প্রচুর টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে পিটিভি। এই চ্যানেলে ধারাভাষ্যকার হিসাবে ছিলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব।

শোয়েবকে পাঠানো নোটিশে পিটিভি লিখেছে, “আমাদের চুক্তির ২২ নম্বর ধারা অনুযায়ী যেকোনও পক্ষ তিন মাসের নোটিসে চুক্তি ছেড়ে বেরিয়ে আসতে পারে। না হলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা। কিন্তু শোয়েব শো চলাকালীন সরে যাওয়ার কথা ঘোষণা করেন। তৎক্ষণাৎ সরেও যান। পিটিভি ম্যানেজমেন্টকে উনি আগে থেকে কিছু জানাননি। তা ছাড়া হরভজন সিংহের সঙ্গে একটি ভারতীয় চ্যানেলে শোয়েব কাজ করায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। ১০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে শোয়েবকে দিতে হবে। সেই সঙ্গে তিন মাসের পারিশ্রমিক হিসাবে ৩৩ লক্ষ ৩৩ হাজার টাকা দিতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।”

আরও পড়ুন:কোহলিদের নতুন গুরুর ছেড়ে যাওয়া দায়িত্ব লক্ষ্মণ পেতে চলেছেন

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...