Monday, April 13, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে তলিয়ে গেল গাড়ি, রক্ষা যাত্রীদের

Date:

Share post:

গাজলডোবা ফুলবাড়ি  তিস্তা ক্যানেলে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে গেলো একটি গাড়ি। কোনও রকমে গাড়ির কাচ ভেঙে বেরিয়ে এসে প্রাণে বাঁচলেন গাড়ির ৪ আরোহী । রাজগঞ্জ ব্লকের শিবনাথ পাড়া ফুলবাড়ি আমবাড়ি তিস্তা ক্যানেলে সোমবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে যায় একটি চার চাকার ওই গাড়িটি । গাড়িতে থাকা চারজনই কাচ ভেঙ্গে বেরিয়ে এসে প্রাণ বাঁচায়। ঘটনার পর ছুটে আসে স্থানীয় বাসিন্দারাও। খবর দেওয়া হয় আমবারি ফাঁড়ির পুলিশকে।আমবাড়ি ফাঁড়ির পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টার পর গাড়ি থেকে উদ্ধার করতে সক্ষম হয়। সামান্য আহত হয়েছে দুজন। গাড়িতে থাকা এক ব্যক্তি জানায় ক্রান্তি থেকে শিলিগুড়ি যাওয়ার সময় হঠাৎ করে ক্যানেলে উল্টে যায় গাড়িটি।গাড়িতে থাকা সমস্ত মানুষই ঘুমের মধ্যে ছিল।বিশেষ কাজে ক্রান্তি থেকে শিলিগুড়ি যাওয়া হচ্ছিল।গাড়ির কাঁচ ভেঙ্গে চারজনে বেরিয়ে যায়।

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...