Sunday, May 31, 2026

দেখাই যায় না বিধায়ককে! বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা

Date:

Share post:

আবারও নিজের বিধানসভা কেন্দ্রে বিক্ষোভ-গো ব্যাক স্লোগানের মুখে আসানসোল দক্ষিণের (Asansol South) বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। কেন? ভোটের পর নাকি তাঁকে এলাকাতে দেখাই যায়নি। কয়েকদিন পর আবার বিধানসভা নির্বাচন (assembly election)। সেই কারণে আবার প্রচার, জনসংযোগ।

বুধবার সকালে নিউ এগারা (New Egara) এলাকায় যান অগ্নিমিত্রা। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের সময় স্থানীয়রা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ, ভোটের পর তাঁকে এলাকায় ঘুরতে দেখা যায়নি। ফের বিধানসভা নির্বাচন (assembly election) আসতেই তিনি বাসিন্দাদের কাছে যাচ্ছেন। সেই কারণেই ক্ষুব্ধ স্থানীয়রা। অগ্নিমিত্রার জনসংযোগের সময় ওঠে গো ব্যাক (go back) স্লোগানও। অভিযোগ গো ব্যাক স্লোগানের পরে বিজেপি কর্মীরা কয়েকজন স্থানীয় বাসিন্দার গায়ে হাতও তোলেন।

আরও পড়ুন : কয়লা পাচারে ধৃতদের মুখে বিজেপি নেতার নাম! বিস্ফোরক পোস্ট কুণালের

অগ্নিমিত্রা বলেন, যেখানেই যাচ্ছি, বাধা দেওয়া হচ্ছে। ওদের সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসানসোল দক্ষিণের প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি, তৃণমূলের সমস্যা হচ্ছে। অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু পর্যন্ত বাংলার মানুষের বাড়ি যাবে। বোঝাবে ১৫ বছরে কী হয়েছে। আগেও আসানসোল দক্ষিনের টিরাট, নিমচা এলাকাতেও জনসংযোগে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন অগ্নিমিত্রা।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...