Friday, April 3, 2026

২০২২-এ পাকিস্তানে তিনটি টেস্ট, একদিনের ম‍্যাচ এবং একটি টি-২০ ম‍্যাচ খেলবে অস্ট্রেলিয়া

Date:

Share post:

প্রায় আড়াই দশক পরে পাকিস্তান( Pakistan) সফরে যাচ্ছে অস্ট্রেলীয় ( Australia) ক্রিকেট দল। ২০২২ সালে মার্চ মাসে পাক সফরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেখানে টেস্ট, ওয়ান ডে ও টি-২০, তিন ধরনের ক্রিকেট সিরিজেই খেলবে অস্ট্রেলিয়া। এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা সংবাদমাধ্যমকে বলেন, ‍”খুশি মনে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে আমাদের দেশে স্বাগত জানাচ্ছি। ব্যক্তিগত ভাবে আমি খুশি ওই সফরে অস্ট্রেলিয়া তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা জানানোয়। ক্রিকেটপ্রেমীরা টেস্ট ম্যাচ দেখার জন্যই মুখিয়ে থাকেন।পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলা উপভোগের পাশাপাশি এই দেশের মানুষের ভালবাসা, আতিথেয়তার স্বাদও পাবেন অস্ট্রেলীয় ক্রিকেটারেরা। দীর্ঘ সময় অনেকেই এই আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন।”

জানা গিয়েছে, ২০২২ সালের মার্চ-এপ্রিল মাসে হবে এই সিরিজ । যেখানে তিনটি টেস্ট, তিনটি একদিনের ম‍্যাচ ছাড়াও একটি টি-২০ ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া।

 

উল্লেখ্য, মাস খানেক আগেই নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তারপর অস্ট্রেলিয়ার এই সিরিজকে বড় সাফল্য হিসাবে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:টি-২০ ফর্মাটের বিদায়ী অধিনায়ক হিসাবে কী বার্তা দিলেন কোহলি?

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...