Wednesday, June 17, 2026

টি-২০ ফর্মাটের বিদায়ী অধিনায়ক হিসাবে কী বার্তা দিলেন কোহলি?

Date:

Share post:

গত সোমবার রাতেই শেষ হল টি-২০ ( T-20 World cup) ফর্মাটে বিরাট কোহলির (Virat kohli) অধিনায়কত্ব। নামিবিয়ার কাছে টি-২০ বিশ্বকাপের অভিযান জয় দিয়েই শেষ করেছে বিরাট কোহলির দল। ম‍্যাচ শেষে ছোট ফর্মাটের বিদায়ী অধিনায়ক এক বিশেষ বার্তা দিলেন সমর্থকদের উদ্দেশে। সঙ্গে এটাও ইঙ্গিত দিলেন টি-২০ ফর্মাটে রোহিত শর্মাকেই অধিনায়ক হিসাবে দেখতে চান কোহলি।

নামিবিয়াকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় কোহলি লেখেন,” আমরা একসঙ্গে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পৌঁছতে পারিনি। এর জন্য আমদের চেয়ে বেশি কষ্ট কেউ পায়নি। আপনাদের সকল থেকে যে সমর্থন পেয়েছি তা অতুলনীয়। এর জন্য আমরা কৃতজ্ঞ। একটা অধ‍্যায় শেষ হল। প্রতিজ্ঞা করছি আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং নিজেদের সেরাটা দেব। জয় হিন্দ। ”

ভারতের টি-২০ অধিনায়ক হিসেবে ৫০টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। জিতেছেন ৩২টি ম‍্যাচ, হেরেছেন ১৬টি। দু’টি ম্যাচের কোনও ফলাফল হয়নি। তাঁর নেতৃত্বে এটাই ছিল ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...