Tuesday, June 23, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের  সফর শেষ করল ভারত । শেষ ম‍্যাচে জয় নামিবিয়ার  বিরুদ্ধে ৯ উইকেটে জিতল বিরাট কোহলির দল । তিন উইকেট নিয়ে ম‍্যাচের সেরা রবীন্দ্র জাদেজা।

২) ভাঙল রবি শাস্ত্রী বিরাট কোহলি জুটি। খেলা শেষ হতেই উঠে দাঁড়ালেন শাস্ত্রী। জড়িয়ে ধরলেন অন্যতম সেরা শিষ্য বিরাট কোহলিকে। শুধু কোহলিই নয়, ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে জড়িয়ে ধরলেন শাস্ত্রী।

৩) ‘কোচ হিসেবে নিজের ভূমিকায় সন্তুষ্ট’, বিদায়বেলায় মন্তব্য রবি শাস্ত্রীর। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে নিজের ভূমিকায় সন্তুষ্ট রবি শাস্ত্রী। সোমবার নামিবিয়া ম্যাচ শুরু হওয়ার আগে বিরাট কোহলিদের বিদায়ী কোচ বলেন, ‘‘আমার ধারণা, দুর্দান্ত একটা সফর শেষ করলাম।

৪) বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়ে চূড়ান্ত অখুশি বিসিসিআই। সূত্রের খবর, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের কাছ থেকে হার্দিকের ফিটনেস রিপোর্ট দেখতে চাইবেন বোর্ড কর্তারা।

৫) টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে খেলতে নামার আগে বড় ধাক্কা খেল ইংল‍্যান্ড। চোটের কারণে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জেসন রয়। জেসন রয়ের পরিবর্ত হিসাবে জেমস ভিন্সকে ডেকে পাঠিয়েছে ইংল্যান্ড।

৬) সৈয়াদ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে বড় জয় বাংলার। বোলারদের দাপটে সার্ভিসেসের বিরুদ্ধে ৯ উইকেটে জিতল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। বাংলার হয়ে অর্ধশতরান সুদীপ চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...