Wednesday, June 24, 2026

মর্মান্তিক! ভোপালে সরকারি হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড, মৃত ৪ শিশু

Date:

Share post:

আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৪ শিশু। সোমবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভোপালের(Bhopal) কমলা নেহেরু হাসপাতালে। সরকারি হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডের আইসিইউ বিভাগে আগুন লাগে।। শিশু বিভাগে তখন অন্তত ৫০ জন শিশু ভর্তি ছিল। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন তাদের পরিবার পরিজন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৫টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৪ শিশুর মৃত্যু হয়।ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

আরও পড়ুন:বাইকের ইঞ্জিন দিয়ে তৈরি আস্ত গাড়ি! সুজয়ের ‘স্নেক কার’ দেখতে ভিড় উপচে পড়ছে

হাসপাতালে আগুন লাগার ঘটনার খবর টুইট করে জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিশু মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, ‘হাসপাতালের শিশুবিভাগে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে দ্রুত উদ্ধার কাজ শুরু করা গিয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণেও এসেছে। কিন্তু তিনটি শিশু যারা আগেই গুরুতর অসুস্থ ছিল, তাদের আর বাঁচানো যায়নি।’

অন্যদিকে আগুন লাগার খবর পেয়েই হাসপাতালে পৌঁছন মধ্যপ্রদেশের স্বাস্থ্য শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং। তিনি জানান, “স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (SNCU) আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। চার শিশুর মৃত্যু হয়। শর্টসার্কিটের জেরে এই আগুন লাগার ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই আমি দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছই। গোটা ওয়ার্ডটাই অন্ধকার হয়ে গিয়েছিল। পাশের ওয়ার্ডে আমরা শিশুদের স্থানান্তরিত করি।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...