Site Logo

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

EBBS Desk·
কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত কয়েক দিন ধরেই কলেজ স্ট্রিটের(Collage Street) বই পাড়া তৈরি হয়েছে উচ্ছেদ আতঙ্ক। সোশ্যাল মিডিয়ায় বাড়ছে চর্চা। এই আবহে কলেজ স্ট্রিটে বই বিক্রেতাদের পাশে থেকে শুরু হয়েছে প্রতিবাদ-মানব বন্ধন। কিন্ত যাদের নিয়ে এত কিছু সেই বই বিক্রেতারা বিষয়টি নিয়ে দ্বিমত।

Sponsored

Sranchi In Article

কলেজ স্ট্রিটের(Collage Street) একাধিক বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, কয়েক দিন আগে কলকাতা পৌর সংস্থার প্রতিনিধিরা আসেন কলেজ স্ট্রিটে। লিখিত কোনও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়নি। কিন্তু মৌখিকভাবে জানানো হয়েছে। ফুটপাতে যে অংশে যারা বই সাজিয়ে রাখতেন তা ছেড়ে ব্যবসা করতে। এখান থেকেই আতঙ্কের পরিবেশ হয়। সোশ্যাল মিডিয়ায় যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।

কফি হাউস সংলগ্ন বঙ্কিজ চ্যাটার্জী স্ট্রিটের দোকানীদের একা বই বিক্রেতা বলেন, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কারণ কয়েক দিন কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিনিধিরা এসে বলেন দোকান সরিয়ে ফেলতে হবে। কিন্ত লিখিত কোনও নোটিশ দেওয়া হয়নি। চারদিকে উচ্ছেদ হচ্ছে ফলে আমরা কিছুটা টেনশনে আছি। অন্য এক বই বিক্রেতা বলেন, কোনও সরকারি নোটিশ পাইনি। তবে পৌর সংস্থা থেকে বলে গিয়েছে দোকান ছোট করে করতে হবে, আতঙ্কে আছি যদি বুলডোজার দিয়ে মাঝ রাতে দোকান ভেঙে দেয়।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিপরীত দিকের রাস্তার ফুটপাতে বসা একাধিক দোকানীর কথায় আবার আতঙ্কের কোনও ছাপ নেই। তাঁদের কথায়, বিষয়টি হঠাত করেই খবরে এসেছে। আতঙ্কের কোনও কারণ নেই। আমরা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। কোনও নোটিশ পাইনি। আরও এক বই বিক্রেতা বলেন, আমরা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর ভরসা রাখছি।

এদিকে, প্রতিবাদে পথে নামল বামেরা। বুধবার জোড়াসাঁকো এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদে অংশ নেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তিনি বলেন, আমরা দেখেছি কয়েক দিন ধরেই বিভিন্ন রেলওয়ে স্টেশনে বুলডোজার দিয়ে হকারদের উচ্ছেদ করা হচ্ছে। এখানেও কেউ কেউ এসে রটিয়ে দিচ্ছে দোকান ভেঙে দেওয়া হবে।

মানব বন্ধন কর্মসূচিতে অংশ নেন আরজিকর আন্দোলনের মুখ ডাক্তার অনিকেত মাহাতো। তাঁর কথায়, বাংলার সাংস্কৃতির পীঠস্থান কলেজ স্ট্রিট। আমরা চাই এখানে যেভাবে ছাত্র ছাত্রী, বই প্রেমী এবং বিক্রেতারা তাদের কাজ চালিয়ে আসছেন সেভাবেই চলবে। বিক্রেতাদের কোনও রকম উচ্ছেদ হলে আরও বড় প্রতিবাদ হবে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

1h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

1h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
রাজ্য

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য

2h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
রাজ্য

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

5h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
রাজ্য

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির

5h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
রাজ্য

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির

6h ago

More from রাজ্য

View All →