Friday, April 3, 2026

শুভ অহঙ্কার: বিধানসভায় অনুপস্থিতি নিয়ে বিরোধীদের মোক্ষম খোঁচা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিধানসভায় বিরোধীদের অনুপস্থিতি নিয়ে মোক্ষম খোঁচা মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে নবনির্বাচিত 4 বিধায়ক শপথ গ্রহণ করেন। কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিজেপির (Bjp) বিধায়করা। এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বিজেপির নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনেই করেন না। যখন ইচ্ছা হয়, তখন আসেন, যখন ইচ্ছা হয় না তখন আসেন না। এতে আমার মর্মবেদনা হয়, তবে খারাপ লাগে না।’’

এর পরই নতুন বিধায়কদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। বলেন, যাঁরা মানুষের ভোটে জিতে এসেছেন, তাঁদের অভিনন্দন জানানোটাই রীতি। তবে বিরোধীরা সেই শিষ্টাচারও পালন করেনি বলে ভর্ৎসনা করেন মমতা।

একই সঙ্গে নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, “মানুষের জন্য কাজ করতেই এখানে এসেছেন, সেটা মনে রাখবেন। আমরা আমাদের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি। মানুষের আশীর্বাদ অহঙ্কার করার জায়গা নয়।’’

রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান দেন মমতা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেন তিনি। ভাষণের একেবারে শেষে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘‘বিরোধীদের বলব শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট পুজো এবং শুভ অহঙ্কার।’’

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...