Saturday, June 20, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াত চক্র ফাঁস, জাল নিয়োগপত্র নিয়ে হাজির ১৩ জন!

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াত চক্র ফাঁস !
| জাল কললেটার নিয়ে দফতরে হাজির ১৩জন চাকরি প্রার্থী। যাচাই করতেই প্রকাশ্যে জালিয়াতি। কাউন্সিলিংয়ের সময় প্রকাশ্যে এল জালিয়াত চক্রের কুকীর্তি।২০২১৪ সালে টেট উত্তীর্ন ১৩ জন বালিগঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে আসে কাউন্সিলিংয়ের জন্য।তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে। এমনকি, তাদের ই-মেল মা্রফত নিয়োগপত্র পাঠানো হয়েছিল। সেই কপির প্রিন্টও তারা নিয়ে আসে।
পুরো বিষয়টিতে সংসদের অফিসে উপস্থিত আধিকারিকরা প্রথমে হকচকিয়ে যান। কেননা আজ মঙ্গলবার কাউন্সিলিংয়ের জন্য কোনও দিন নির্দিষ্ট ছিল না।তবু তারা সমস্ত কাগজপত্র খুঁটিয়ে দেখেন।তখনই জালিয়াতি চক্রের বিষয়টি সামনে আসে।অদ্ভুতভাবে নিয়োগপত্রে প্রাথমিক শিক্ষা সংসদের লোগো ব্যবহার করা হয়েছে।আধিকারিকরা খুঁটিয়ে দেখার পর জানিয়ে দেন যে নিয়োগপত্রগুলি ভুয়ো।
ধরা পড়তেই নিয়োগ প্রার্থীরা পালিয়ে যায়। দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিক তাদেরকে জিজ্ঞাসা করেন, কোথা থেকে তারা এই নিয়োগপত্র পেয়েছেন। কিন্তু কোনও সদুত্তর দিতে পারেনি ১৩ নিয়োগ প্রার্থীর একজনও।তাদের জাল নিয়োগপত্রে ৯ নভেম্বর সকাল ১১ টা থেকে ৪ টে কাউন্সিলিংয়ের জন্য সময় দেওয়া ছিল।পুরো বিষয়টি নিয়ে চিন্তিত রাজ্য প্রাথমিক শিক্ষা দফতর।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...