Saturday, June 27, 2026

তৃণমূল কংগ্রেসে ব্যাপক যোগদান পশ্চিম বর্ধমানে

Date:

Share post:

তৃণমূলে ব্যাপক যোগদান অব্যহত। এবার পশ্চিম বর্ধমান। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি ও সিপিএম থেকে কয়েকশো কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আসন্ন পুর নির্বাচনের আগে এই দলবদল রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আসানসোলে অনুষ্ঠিত এক যোগদান সভায় জেলা তৃণমূল সভাপতির হাত থেকে পতাকা গ্রহণ করেন বিজেপি-র জেলা সম্পাদক সোমনাথ চট্টোপাধ্যায়, জেলা কমিটির সদস্য রোজি চক্রবর্তী, আসানসোল দক্ষিণ কিষান মোর্চার সভাপতি ওমপ্রকাশ শর্মা ও সহসভাপতি মধু ঠাকুর, ওবিসি মোর্চার সভাপতি অশোক সাউ প্রমুখ। অন্যদিকে জেলা সিপিএম নেতা তেজনারায়ণ সিং বেশ কয়েকজন অনুগামী নিয়ে এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ভি শিবদাসন দাশু-সহ জেলার প্রথম সারির নেতা-নেত্রীরা।

আরও পড়ুন- স্পুটনিক-ভি ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণকারীদের শংসাপত্র পেতে PIL দায়ের চিকিৎসকের

 

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...