Thursday, June 4, 2026

জগদ্ধাত্রী পুজোয় রাতের বিধিনিষেধে ছাড় ঘোষণা রাজ্যের

Date:

Share post:

দুর্গাপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোতেও রাতে বিধিনিষেধে ছাড় ঘোষণা রাজ্যের। তুলে নেওয়া হল নাইট কার্ফু। অষ্টমী-নবমীর রাতে বিধিনিষেধ তুলে নিল প্রশাসন। ফলে সারা রাত ধরে ঠাকুর দেখতে পারবেন সাধারণ মানুষ। তবে শুধুমাত্র নদিয়া এবং হুগলিতে সেই বিধিনিষেধ কার্যকর করা হবে। অন্যান্য জেলার ক্ষেত্রে অন্যত্র রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিধিনিষেধ থাকবে।

ছট পুজো উপলক্ষ্যে আগেই নাইট কার্ফু শিথিল করেছে রাজ্য। এবার জগদ্ধাত্রী পুজোতেও শিথিল করা হল বিধিনিষেধ। নয়া নির্দেশিকা অনুযায়ী আগামী ১২ নভেম্বর এবং ১৩ নভেম্বর রাতে কোনও নাইট কার্ফু  থাকছে না। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হুগলি এবং নদিয়া জেলায় রাতের বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে। এই দু’দিন রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাস্তায় বেরোনো বা গাড়ি চলাচলে কোনও বিধিনিষেধ থাকছে না। তবে, বাকি জেলাগুলিতে যেমন বিধিনিষেধ আছে, তেমনই বজায় থাকবে।

আরও পড়ুন- অরুণাচল প্রদেশে নিয়ন্ত্রণরেখায় অসম রাইফেলসের শিবির দখল করে গ্রাম বানিয়েছে চিন!! 

 

 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...