Friday, April 3, 2026

“পদ্মশ্রী সম্মানই মুখ বন্ধ করতে সাহায্য করবে”, ফের বিস্ফোরক কঙ্গনা

Date:

Share post:

রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind) হাত থেকে পদ্মশ্রী পুরস্কার (Padma Shri Award)  পাওয়ার পরেই ফের বিস্ফোরক মন্তব্য কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut)। অভিনেত্রীর দাবি, এতদিন তাঁর বিরুদ্ধে যারা কথা বলছিলেন তাদের তিনি জবাব দিতে পেরেছেন। তাঁর মতে, এই পদ্মশ্রী সম্মানই তাঁদের মুখ বন্ধ করতে সাহায্য করবে।

আরও পড়ুন: পাত পেড়ে খেয়েও ভুলেছেন অমিত শাহ, বিভীষণের মেয়ের ওষুধের দায়িত্ব নিল রাজ্য

বলা যেতে পারে বিতর্কের আরেক নাম কঙ্গনা রানাওয়াত। বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি। পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পর কঙ্গনা রানাওয়াত বলেন, ‘আমি ইতিমধ্যেই অনেক শত্রু তৈরি করে ফেলেছি। যখন আমি দেশ সম্পর্কে আরও বেশি সচেতন হয়েছি, কিছু মানুষ দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে, তখনই আমি তাদের বিরুদ্ধে মুখ খুলেছি। আমার বিরুদ্ধে তার জন্য অনেক অভিযোগ উঠেছে।”

কঙ্গনা আরও বলেন, “অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার এসব করে কী লাভ হয়। আজ তার জবাব দিতে পেরেছি। যাঁরা আমার বিরুদ্ধে এতদিন যা কিছু বলে এসেছেন, আজকে আমার এই পদ্মশ্রী সম্মানই তাঁদের মুখ বন্ধ করতে সাহায্য করবে। জয় হিন্দ।’

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...