Wednesday, June 24, 2026

ফিটনেসের ওভাবে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া :সূত্র

Date:

Share post:

বুধবারই ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে টি-২০ ( T-20) সিরিজের দল। সেই দলে একাধিক প্রথম সারির তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু সূত্রের খবর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে( Hardik pandya) বিশ্রাম নয়, বাদ দেওয়া হয়েছে দল থেকে। ফিটনেসের ওভাবে দল থেকে বাদ পড়েছেন তিনি।

জানা গিয়েছে, পিঠের চোট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগা হার্দিকের ফিটনেসের জন্য বাদ দেওয়া হয়েছে। আইপিএল ২০২১-এ এক ওভারও বল করেননি হার্দিক। চলতি টি-২০ বিশ্বকাপে কেবল মাত্র দুই ম্যাচে তিন ওভার বল করেছেন তিনি। এছাড়া ব্যাট হাতেও ধারাবাহিক নন হার্দিক। ফলে অলরাউন্ডার হিসেবে হার্দিকের জায়গা নিয়ে অসন্তোষ ছিল ক্রিকেট মহলে। সূত্রের খবর যতদিন না হার্দিক নিজের বোলিং-এ ধারাবাহিকতা দেখাবেন, ততদিন দলের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে। হার্দিকের বদলে দলে নেওয়া হয়েছে ভেঙ্কটেশ আইয়রকে। ২০২১ আইপিএলে ১০ ম‍্যাচে ৪১.১১ এর গড়ে ৩৭০ রান করেছে। তাঁর ওপর বিশ্বাস রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...