Friday, April 3, 2026

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পুনম পাণ্ডে, শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেফতার স্বামী

Date:

Share post:

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হল পুনম পাণ্ডেকে (Poonam Pandey)। অভিনেত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে তাঁর স্বামী শ্যাম বম্বেকে।
মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শ্যাম বম্বের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিনেত্রী পুনম পাণ্ডের মুখে, চোখে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে।

অভিনেত্রীর পরিচিতদের সূত্রে জানা গিয়েছে , হাসপাতালে ভর্তি হওয়ার আগে স্বামী শ্যাম বম্বের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পুনম পাণ্ডে। তিনি অভিযোগ পত্রে লেখেন, এদিন তাঁর স্বামী তাঁকে মারাত্মকভাবে মারধর করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই শ্যাম বম্বেকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আগেও তুলেছিলেন পুনম। এর আগে গত বছর বিয়ের ক’দিনের মাথাতেই গোয়ায় বেড়াতে গিয়ে স্যামের হাতে নির্যাতনের শিকার হন পুনম।
গত সেপ্টেম্বরে বিয়ে করার আগে দুজন অন্তত দুই বছর একসঙ্গে ছিলেন। তখনও ইনস্টাগ্রামে মোটামুটি ভালোই সংসার দেখা যাচ্ছিল দুজনের। তবে এবার স্যামের ঘাড়ে ভারতীয় দণ্ডবিধির তিনটি বড় ধারা ঝুলছে। সহজে আর নিস্তার পাবেন বলে মনে করছেন না কেউ।
পুনম বিয়ের পরেই জানিয়েছিলেন, তাঁর বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল। কারণ, সামের সঙ্গে তাঁর সম্পর্কতা সবসময়েই অস্বাস্থ্যকর (abusive)। তিনি জানিয়েছিলেন সাম তাঁর সঙ্গে পশুর মতো আচরণ করেন। তাঁকে মারধর পর্যন্ত করা হয় নিয়মিত।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়েন পুনম পান্ডে (Poonam Pandey)  এবং সাম বম্বে (Sam Bombay)। তার আগে ৩ বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তাঁরা। লিভ-ইন করতেন।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...