Wednesday, June 24, 2026

Anubrata-Suvendu: শুভেন্দুকে হারিয়ে বড় জয় অনুব্রতর, পুরোটা জানতে পড়ুন এই প্রতিবেদন

Date:

Share post:

ফের মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikary)। জয় বীরভূম (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অনেক চিঠি-চাপাটি করেও রুখতে পারলেন না বিরোধী দলনেতা। মুখ থুবড়ে পড়লেন। আর অনুমোদন পেয়ে গেল বোলপুর (Bolpur) বেসরকারি মেডিকেল কলেজ(Private Medical Collage) ও হাসপাতাল। এবং অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)।

গত ১৫ সেপ্টেম্বর শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একাধিক কারণ দেখিয়ে চিঠি দিয়েছিল, যাতে এই বেসরকারি মেডিক্যাল কলেজ কোন ভাবেই অনুমোদন না পায়। সেই সময় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, বিরোধী দলনেতা ক্ষমতার অপব্যবহার করে বোলপুর ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের যাতে চিকিৎসা ব্যবস্থা ঠিক না থাকে, তার জন্য এই চিঠি দিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে বেসরকারি মেডিক্যাল কলেজকে অনুমোদন দিয়ে কার্যত ছাড়পত্র দিল।

উল্লেখ্য, বোলপুর শহর থেকে ২ কিলোমিটার দূরে তৈরি হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজ। প্রায় ২০০ একর জুড়ে তৈরি করা হয়েছে এই মেডিক্যাল কলেজ। বিভিন্ন সভায় অনুব্রত মণ্ডল আক্ষেপ করেছিলেন, তাঁর শহর বোলপুরে মেডিক্যাল কলেজ নেই। সেই আক্ষেপ কিছুটা হলেও দূর হয়ে গেল অনুব্রত মণ্ডলের।

অন্যদিকে, বেসরকারি মেডিক্যাল কলেজের আধিকারিকদের পক্ষে মলয় মিঠ কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যে অনুমোদন দিয়েছে, তাতে বোলপুর শহরের মানুষ শুধু নয়, গোটা বীরভূম জেলার মানুষের উপকার হবে।

আরও পড়ুন- Ariyan Khan: জন্মদিনেও NCB দফতরের হাজিরা দিলেন শাহরুখপুত্র আরিয়ান খান

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...