Thursday, June 25, 2026

BJP MLA Kaushik Roy: মত্ত বিজেপি বিধায়কের উদ্দাম নাচ, ভাইরাল ভিডিও

Date:

Share post:

বিজেপির কঙ্কালসার চেহারা এবার সবকিছুকে ছাপিয়ে গেল। ওরা নাকি সংস্কৃতি রক্ষা করবে। তারই নমুনা পাওয়া গেল ময়নাগুড়িতে। বিজেপির বিধায়কের নেশা করে উদ্দাম নাচে মাথা হেঁট হল পদ্মশিবিরের। সেই সঙ্গে দুর্নাম হল আরএসএসেরও। যে দল করতে গেলে কিছু নিয়মনীতি মানতে হয়, চলতে হয় শৃঙ্খলা মেনে। কিন্তু সেসব জলাঞ্জলি দিলেন বিজেপি বিধায়ক কৌশিক রায়। এই লজ্জা এবার কী দিয়ে ঢাকবে বিজেপি!

বিধানসভা নির্বাচনের আগে উঁচু গলায় বিজেপি নেতারা বলেছিলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠতা পেলে গড়ব সোনার বাংলা’’। সোনার বাংলার মানে যে বিজেপির অজানা, তা প্রমাণ হল। ময়নাগুড়িতে আয়োজিত জলসার মঞ্চে বিজেপি বিধায়ক মত্ত অবস্থায় উদ্দাম নেচে গণ মনোরঞ্জন করলেন। আর তাঁর এই ভিডিও হইহই করে ভাইরাল হল। যা একপ্রকার হাতে হাতে ঘুরছে। মানুষ আগেই বুঝেছেন, নতুন করে আবার বুঝলেন বিজেপির ‘অচ্ছে দিন’-এর মানে।

বিজেপি বিধায়কের নিরাপত্তার জন্য নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর সদস্যের পাশে এভাবে নাচের কারণে বিতর্ক তৈরি হয়েছে। গোটা রাজনৈতিক মহল এই বিষয়ে প্রশ্ন তুলেছে। জানা গিয়েছে, গত শুক্রবার তাঁর নির্বাচনী কেন্দ্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিজেপি বিধায়ক কৌশিক রায়। মঞ্চে উঠে আলোর নিচে মাইক হাতে নিয়েই উদ্দাম নাচ-গানে মেতে ওঠেন তিনি। বাজনার তালে তালে মত্ত অবস্থায় তিনি গাইতে শুরু করেন লোকগীতি। ‘ফিরে যদি আসি মাগো জন্ম দিস তোর গর্ভে আমার।’ আর এই গানেও রয়েছে সোনার বাংলা শব্দটি। বিধায়কের এই আচরণে রীতিমতো প্রশ্নের ঝড়। এই বিষয়ে একেবারে নিশ্চুপ পদ্মশিবির। টুঁ শব্দ করেননি কোনও নেতা।

আরও পড়ুন- Mahua Moitra: গোয়া TMC-র ইনচার্জ হলেন মহুয়া মৈত্র

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...