Thursday, April 23, 2026

BJP Candidate: চরম গোষ্ঠীদ্বন্দ্বে কলকাতা-হাওড়া পুরভোটে প্রার্থী বাছতে হিমশিম অবস্থা বিজেপির

Date:

Share post:

শিয়রে কলকাতা (Kolkata) ও হাওড়া (Howrah) পুরভোট (Corporation Election)। লড়াইয়ের দৃশ্যপটে নেই বাম-কংগ্রেস (Leftfront-congress)। কিছুটা ভালো ফলের আশা বিজেপির (BJP) থাকলেও, সে গুড়ে এখন বালি। দলের নেতাদের মধ্যে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি ও আদি-নব্য বিজেপির ক্রমবর্ধমান গোষ্ঠীদ্বন্দ্ব গেরুয়া শিবিরও যে বাম-কংগ্রেসের সঙ্গে একাসনে বসতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। কলকাতা পুরভোটে জয়ের কোনও সম্ভাবনা তো নেই, বরং ১৪৪ আসনের লড়াইয়ে বিজেপির আসন সংখ্যা দুই অঙ্কে পৌঁছবে কি-না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরেই। হাওড়াতেও একই অবস্থা।

যদিও রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে শাসক তৃণমূলের (TMC) বিরুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবেই লড়াইয়ে নামছে বিজেপি। পদ্ম শিবিরের প্রার্থী তালিকা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা চলছে। কলকাতা ও হাওড়া পুরভোট নিয়ে কমিটি তৈরি করেছে বিজেপি। যা নিয়ে দলের অন্দরে বিতর্ক আরও বেড়েছে। বিধানসভা ভোটে জোর ধাক্কা খাওয়ার পরেও এমন লোকেদের রাখা হয়েছে, তাঁরা হয় তৃণমূল থেকে আসা, নতুবা গো-হারা। সেই কমিটিকেই পুরভোটের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

প্রাক্তন রাজ্য সভাপতি তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেব, পুরভোটের প্রার্থী তালিকায় কোনও চমক নয়। বিজেপিতে জঞ্জাল ফাঁকা করা হচ্ছে। প্রার্থী তালিকায় কোনও ফিল্মস্টারকে রাখা হবে না। ওয়ার্ডে ওয়ার্ডে পার্টির কর্মীরাই প্রার্থী হয়ে ভোটে লড়বেন।

বিজেপি সূত্রে খবর, এবার অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে
ভারসাম্য বজায় রেখে প্রার্থী বাছাই হবে। সেক্ষেত্রে রাজ্য বিজেপির প্রথম সারির কয়েকজন নেতা-নেত্রীকে কলকাতা পুরভোটের প্রার্থী তালিকায় দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। বিধানসভা ভোটে লড়েছেন, কিন্তু হেরে গিয়েছেন এমন অনেককেও প্রার্থী করতে পারে বিজেপি। পুরভোটে আগে লড়াইয়ের অভিজ্ঞতা আছে কিংবা যে গুটিকয়েক কাউন্সিলর এখনও গেরুয়া শিবিরে রয়েছেন, তাঁদেরও টিকিট দেওয়া হবে।

বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু পরাজিত হয়েছেন, তাঁদেরও প্রার্থী করা হতে পারে। সেইসঙ্গে নতুন কিছু কমবয়সী মুখ রাখা হবে প্রার্থী তালিকায়। প্রার্থী তালিকায় থাকবেন মহিলারাও। সেইসঙ্গে পুরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা রয়েছে, এমন সদস্যদেরও রাখা হবে প্রার্থী তালিকায়।

তবে সবচেয়ে বেশি যে দিকটি নিয়ে মাথা ব্যথার কারণ বিজেপির তা হলো গোষ্ঠীদ্বন্দ্ব। পুরভোটে বিভিন্ন ওয়ার্ডে একাধিক প্রার্থীর দাবিদার আছে বিজেপিতে। কেউ অন্য দল থেকে থেকে গিয়ে আচমকা ওয়ার্ডের নেতা হয়েছেন,
কেউ আবার আদি বিজেপি। কিন্তু টিকিট পাবেন তো একজনই। সে ক্ষেত্রে প্রার্থী তালিকা ঘোষণার পর গোষ্ঠীদ্বন্দ্ব আরও চরম আকার নিতে পারে। যে ছবি দেখা গিয়েছিল একুশের বিধানসভা ভোটের আগে। তাই কলকাতা ও হাওড়া
পুরভোটের প্রার্থী তালিকা বাছাইয়ে অস্বস্তিতে থাকা বিজেপি যে বেশ সাবধানী ভূমিকা পালন করবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:BJP MLA Contro: বেলাগাম বিজেপি বিধায়ক, তৃণমূলের জেলা নেত্রীকে মারধরের হুমকি

Related articles

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...