Saturday, June 27, 2026

Kunal Ghosh Art Exhibition: গুরু অভিজিতের ছবি প্রদর্শনের উদ্বোধনে শিষ্য কুণাল

Date:

Share post:

“রিদম” বা “ছন্দ”। বিশিষ্ট চিত্রশিল্পী (Artist) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee)-এর ছবি প্রদর্শনীর (Art Exhibition) শিরোনাম। আর গুরুর ছবির প্রদর্শনীর উদ্বোধনে শিষ্য! হ্যাঁ, কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস (Academy of Fine Arts) শনিবার সন্ধ্যায় এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী রইল। ছেলেবেলায় যাঁর হাত ধরে ছবি আঁকা শিখে ছিলেন, যাঁকে দেখে ছবি আঁকায় অনুপ্রেরণা পেয়েছিলেন, সেই ছবি আঁকার শিক্ষাগুরু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রদর্শনীর উদ্বোধন ঘটলো শিষ্য কুণাল ঘোষের (Kunal Ghosh) হাত ধরে। গুরু-শিষ্য দু’জনেই আপ্লুত। উচ্ছ্বসিত উপস্থিত অন্যান্য শিল্পীরাও।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছবি প্রদর্শনী আজ শনিবার ১৩ নভেম্বর থেকে শুরু হল। চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। শিল্পীর ক্যানভাসে ধরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর ওয়েস্ট গ্যালারিতে ২১টি অসাধারণ ছবি শোভা পাচ্ছে। যা দেখতে প্রথম দিনেই উপচে পড়ল ভিড়।

ছেলেবেলায় যাঁকে আঁকা শিখিয়ে ছিলেন, সেই কুণাল ঘোষকে দিয়েই এবারের তাঁর ছবি প্রদর্শনীর উদ্বোধন করলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শিল্পীর বক্তব্য, “কুনাল আমার পাড়ার ছেলে। ছোটবেলা থেকেই আমি ওকে চিনি। পাড়ার এমন কোনও মানুষ নেই, যার উপকারে এগিয়ে আসেনি কুনাল। ও আমার ছাত্রও বটে। তাই ওকে ছাড়া অন্য কাউকে দিয়ে উদ্বোধনের কথা এবার আমি ভাবতেও পারিনি।”

অন্যদিকে গুরুর চিত্র প্রদর্শনীর উদ্বোধনে এসে নস্টালজিক কুনাল। কিছুটা আবেগপ্রবণও। বললেন, “অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমার অঙ্কনের শিক্ষাগুরু। আমার পাশের বাড়িতেই উনি থাকেন। কাকু বলি। ছোটবেলা থেকেই তাঁর আঁকা দেখে বড় হয়েছি। তাঁর কাছে আঁকা শিখেছি। একটা সময় আমরা ছাত্র-ছাত্রীরা মিলে এই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসেই ছবির প্রদর্শন করেছিলাম। তখন অভিজিৎবাবু উদ্বোধন করেছিলেন। আর আজ আমি তাঁর ছবি প্রদর্শনীর উদ্বোধন করলাম। যা আমার কাছে খুব গর্বের।”

আরও পড়ুন- Mahua Moitra: গোয়া TMC-র ইনচার্জ হলেন মহুয়া মৈত্র

রাজনৈতিক কর্মসূচিতে ত্রিপুরায় ব্যস্ত ছিলেন কুনাল ঘোষ। কিন্তু গুরুকে দেওয়া কথা তিনি ফেরাতে পারেননি। তাই ত্রিপুরা থেকে আজই কলকাতা উড়ে এসে সোজা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করলেন কুনাল ঘোষ। তাই একজন শিল্পীর কাছে তাঁর শিল্পকলার জন্য এর থেকে বড় “রিদম” বা “ছন্দ” আর কী-ই বা হতে পারে।

আরও পড়ুন- Sanju Samson: কেরলের তরুণ ফুটবলারকে সাহায্য করতে এগিয়ে এলেন সঞ্জু স‍্যামসন

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...