Thursday, June 18, 2026

Haldia: হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটে রেকর্ড জয় তৃণমূলের, ধুয়েমুছে সাফ বিজেপি

Date:

Share post:

‘নিজ ভূমে পরবাসী’। যে হলদিয়াকে তিনি বলতেন আমার কর্মভূমি, সেই হলদিয়াই তাঁকে ত্যাজ্য করল। হলদিয়া বন্দরের নির্বাচনে হারতে হল শুভেন্দু অধিকারীকে। তাও আবার ১৮-১ ব্যবধানে। ধুয়ে মুছে সাফ বিজেপি।

যদিও বিজেপির নামে সরাসরি প্রতিদ্বন্দিতা করেনি কেউ। কিন্তু নন্দীগ্রামে স্লোগান ওঠা বাংলার মির্জাফরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পিছনের দরজা দিয়ে আইএনটিটিইউসির নাম করে প্রার্থী দিলেও কেউই জিততে পারেনি। বরং ১৯ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পেয়েছ ১৮টি এবং বামেরা পেয়েছে ১টি আসন। বিজেপি শূন্য। অর্থাৎ শুভেন্দুর ভাঁড়ারও শূন্য।

কিন্তু এই নির্বাচনে জেতার লক্ষ্যে মিথ্যাচারের আশ্রয় নিতে সামান্য কুণ্ঠাবোধ করেননি বাংলার মানুষের কাছে ঘৃণ্য ওই বিজেপি নেতা। অন্য নামে তাঁর প্যানেলের প্রার্থীদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পরিচয় দিয়ে জেতাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। এই মিথ্যাচারের রাজনীতির খবর পাওয়া মাত্রই আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হাল ধরেন। তিনি হলদিয়ায় গিয়ে প্রচার করেন দলের প্যানেলের প্রার্থী কারা। মাটি আঁকড়ে পড়ে থেকে এই জয় ছিনিয়ে এনেছেন ঋতব্রত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রচার করত গোটা পূর্ব মেদিনীপুরই নাকি তাঁদের।

হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে আইএনটিটিইউসি সমর্থিত দেবু মাইতির প্যানেল ১৮ টির মধ্যে ১৮ টি আসনেই জয়লাভ করেছে। টান টান উত্তেজনার মধ্যে ইনস্টিটিউটের নির্বাচনের ভোটগ্রহণ হয়। তাতে মোট ৯৫৩ জনের মধ্যে ৮৯১ জন ভোট দেন। ভোট পড়ে ৯৩.৪৯ শতাংশ। বন্দরের বিবি ঘোষ অডিটোরিয়ামে গণনা শুরু হয় কড়া পুলিশি পাহারার মধ্যে।

আরও পড়ুন- Kunal Ghosh Art Exhibition: গুরু অভিজিতের ছবি প্রদর্শনের উদ্বোধনে শিষ্য কুণাল

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...