Friday, June 26, 2026

Luizinho Faleiro: রাজ্যসভায় অর্পিতার আসনে মনোনীত হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো

Date:

Share post:

ত্রিপুরার পর এবার গোয়া(Goa)। রাজ্যসভায় অর্পিতা ঘোষের (Arpita Ghosh)আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে (Luizinho Faleiro)মনোনীত করল তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে তৃণমূল কংগ্রেসের তরফে একটি টুইটে একথা জানানো হয়।

আরও পড়ুন:Sahana Bajpaie: আপাতত গান গাওয়া বন্ধ, কী হল সাহানার?

টুইটে লেখা হয়,  ‘লুইজিনহো ফালেইরোকে সংসদের উচ্চকক্ষে মনোনীত করতে পেরে আমরা অত্যন্ত খুশি। জাতির সেবা করার জন্য তাঁর আগ্রহ সাধারণ মানুষের কাছে ব্যাপক ভাবে প্রশংসিত হবে বলেই আমরা বিশ্বাস করি।’

এদিকে দলের এই সিদ্ধান্তে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো।

গোয়া নিয়ে শনিবারই আলোচনায় বসতে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যার জন্য ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন ফালেইরো ।আগামী বছর গোয়ার বিধানসভা ভোটে লড়বে তৃণমূল। তার জন্য ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বাংলার শাসকদল। ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে তৃণমুল কংগ্রেস। । তা নজরে রেখেই সেখানে সাংগঠনিক শক্তি বাড়াতে ফালেইরোকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করা হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের।

প্রসঙ্গত চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা ঘোষ। ওই আসনে আগামী ২৯ নভেম্বর ভোট রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ৯ নভেম্বর নির্বাচনের নির্দেশিকাও জারি হয়েছে। মনোনয়ন জমা নেওয়া চলবে আগামী ১৬ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত। ১৭ নভেম্বর হবে স্ক্রুটিনি। মনোনয়ন প্রত্যাহারের দিন ২২ নভেম্বর। আগামী ১ ডিসেম্বের মধ্যে রাজ্যসভার ভোটের সমস্ত কাজ শেষ করতে হবে বলে কমিশনের নির্দেশ দিয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...