Wednesday, June 24, 2026

Sahana Bajpaie: আপাতত গান গাওয়া বন্ধ, কী হল সাহানার?

Date:

Share post:

আপাতত গান গাওয়া বন্ধ সাহানা বাজপেয়ীর (Sahana Bajpaie)। এমনকী বন্ধ কথা বলাও। হঠাৎ কী হল এই জনপ্রিয় সঙ্গীতশিল্পীর? উত্তর নিজেই স্যোশাল মিডিয়ায় লিখেছেন সাহানা। তাঁর ফেসবুক পোস্ট বলছে, সম্প্রতি স্ট্রোবোস্কোপিক (Stoboscopic) পরীক্ষা হয়েছে। তাতে ধরা পড়েছে স্বরযন্ত্রে যথেষ্ট পরিমাণ রক্ষক্ষরণ হয়েছে। মাসখানেক গান গাইতে, চিৎকার করতে এমনকী কথা বলতে বারণ করা হয়েছে শিল্পীকে।

https://m.facebook.com/story.php?story_fbid=10159458253375642&id=508990641&sfnsn=wiwspwa

সাহানা লেখেন, “আপনারা দয়া করে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিন। আমার নীরবসত্তার সঙ্গে আমি নিজেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটি আমার এমন এক রূপ, যা আমি এতদিন নিজেই আবিষ্কার করার সুযোগ পাইনি। আমি যাঁদের উপর চিৎকার করি, তাঁদেরকেও দূরে থাকার অনুরোধ রইল। আমি নিজের সঙ্গেও দূরত্ব তৈরি করছি।”

গবেষণার কাজের জন্য কখনও শান্তিনিকেতন, কখনও কলকাতায় থাকছেন সাহানা। সঙ্গে চলছে অনুষ্ঠান। তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত থেকে লোকগান-সব মন ছুঁয়ে যায় শ্রোতাদের। বহু বাংলা ছবিতেও গান গেয়েছেন সাহানা। তবে, আপাতত এক মাস নিঃশব্দেই কাটাতে হবে তাঁকে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...