Saturday, June 27, 2026

Skoch Award: নয়া পালক বাংলায় মুকুটে, ফের আন্তর্জাতিক ‘স্কচ’ পুরস্কার পেল রাজ্য

Date:

Share post:

অতিমারির আবহেও উন্নয়নের গতি অব্যাহত রাখার কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেল রাজ্য সরকার। আন্তর্জাতিক ‘স্কচ’ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গের পর্যটন ও শিক্ষা দফতর। টুইট করে এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছে করোনা পরিস্থিতিতে ভালো কাজ করার জন্য পশ্চিমবঙ্গের পর্যটন দফতর স্কচ গোল্ডেন পুরস্কার পেয়েছে। দফতরের সমস্ত কর্মীদের অভিনন্দন।’

স্কচ গোল্ডেন পুরস্কার পেয়েছে রাজ্যের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা – দুটি বিভাগই। এই মুহূর্তে এই দুই বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। দীর্ঘ প্রায় দেড় বছর স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, রাজ্যে পড়াশোনার মানোন্নয়ন হয়েছে। ভালভাবেই শিক্ষার পরিস্থিতি সামলেছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, কর্মীরা। ‘স্কচ’ পুরস্কার প্রাপ্তি তারই স্বীকৃতি।

আরও পড়ুন- Corporation Election: রাজ্য নির্বাচন কমিশনের বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবরা

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...